ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস, প্রতীকী ছবি
বিশ্বজুড়ে এক তৃতীয়াংশ মহিলার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মহিলাদের মধ্যে বাড়তে থাকা হৃদরোগের সম্ভাবনা এখন এক চিন্তার বিষয়।
মহিলাদের মধ্যে হৃদরোগের প্রবণতার কথা মাথায় রেখে এবার মহিলাদের হৃদরোগ কিসে কমবে তার গবেষণা শুরু করেছিলেন সিডনি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক।
তাঁরা ক্লিনিকাল ট্রায়ালের হাত ধরে একটি সিদ্ধান্তে উপনীত হন। সেই ট্রায়াল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁরা একটি বিশেষ অঞ্চলের খাবারকে বেছে নিয়েছেন। গবেষকদের মতে, এই আঞ্চলিক খাদ্য প্রবণতা মহিলাদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা ২৫ শতাংশ কমাতে পারে।
গবেষকদের মতে, ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাদ্যাভ্যাস মহিলাদের হৃদরোগের সম্ভাবনা কমাতে পারে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের মানুষ স্বাস্থ্যকর খাবার খেতেই অভ্যস্ত। তাঁদের খাদ্যতালিকায় দানা শস্যের একটা বড় ভূমিকা থাকে।
এছাড়া প্রচুর আনাজ, ফল, মেওয়া ফল প্রত্যেকদিনের খাবারে থাকে তাঁদের। তেল বলতে মূলত তাঁরা ব্যবহার করেন অলিভ অয়েল। খুবই অল্প পরিমাণে ওয়াইন সেবন করেন তাঁরা। রেড মিট, দুগ্ধজাত খাবার বা প্রক্রিয়াজাত খাবার তাঁরা খুবই কম খান।
গবেষকদের মতে, ঠিক এই খাদ্যাভ্যাস ধরে রাখতে পারলে মহিলাদের মধ্যে হৃদরোগের সম্ভাবনা ২৫ শতাংশ কমে যাবে। তাঁরা জানাচ্ছেন, ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসে পলিফেনল, নাইট্রেট, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও প্রচুর ফাইবার হৃদযন্ত্রের কাজকর্মকে সুস্থ ও সুন্দর রাখতে সাহায্য করে। ফলে হৃদরোগের সম্ভাবনা কমে। কমে স্ট্রোক হওয়ার সম্ভাবনাও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…
বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…
কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…