নারী, প্রতীকী ছবি
যেমন খেতে মজা। তেমনই শরীর রাখে তাজা। এ পানীয়ের এমনই গুণ। যদিও ভারতের মত দেশে চায়ের জনপ্রিয়তা প্রশ্নাতীত। ফলে অন্য কোনও পানীয় সেই জায়গা নিতে পারেনা। তবে কফি এমন এক পানীয় যা চায়ের মতই দ্রুত মানুষকে চাঙ্গা করে তুলতে পারে।
ভারতে অবশ্য সাধারণ মানুষের নিত্যদিনের পানীয় বলতে চা-কেই বোঝায়, তবে কফিও পান করেন অনেকে। পছন্দ করেন তার চেয়েও বেশি মানুষ। কফি কিন্তু শুধু একটি সুস্বাদু মন ভাল করা পানীয়ই নয়, তার অনেক গুণ।
ভারত সহ গোটা বিশ্বেই এখন ২টি সমস্যা দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। একটি হল মধুমেহ রোগ বা ডায়াবেটিস। অন্যটি হল মোটা হওয়ার সমস্যা বা ওজন বাড়ার সমস্যা। এই ২ সমস্যা ক্রমশ বেড়েই চলেছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকেরা জানাচ্ছেন, কফি এমন এক পানীয় যা শরীরে এমনভাবে কাজ করে যে তা দ্রুত ওজন কমাতে পারে।
এমনকি ওজন বাড়তেও দেয়না নিয়মিত কফি সেবন। আবার কফি টাইপ ২ ডায়াবেটিস যাতে শরীরে বাসা না বাঁধতে পারে তার ব্যবস্থাও করছে।
ডায়াবেটিস এবং ওজন বাড়ার সমস্যায় গোটা বিশ্ব জেরবার। সেখানে কফির মত দৈনন্দিন জীবনে যখন তখন পান করা যায় এমন এক পানীয় মুশকিল আসান করছে সহজেই। এমনই দাবি করছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…