Health

পায়ের পাতা ফুলে যাচ্ছে, আলতো চাপে টোল খাচ্ছে, জানেন এ কোন বিপদের লক্ষণ

পায়ের পাতা অনেকের ফুলে যায়। লালচে দাগ আসে। চাপ দিলে টোল খায়। এমন কিছু দেখলে তা মামুলি সমস্যা বলে এড়িয়ে গেলে কিন্তু বিপদ বাড়বে। বলছেন চিকিৎসকেরা।

অনেকের পায়ের পাতা ফুলে যায়। লালচে হয়ে যায়। যেন মনে হয় চামড়ার তলায় রক্ত জমাট বেঁধেছে। এই ফোলা অংশে আঙুল দিয়ে আলতো চাপ দিলেই সেখানে টোল পড়ে। এটা পায়ের পাতা বলেই নয় গোড়ালিতেও এমনটা হতে পারে।

এক্ষেত্রে অনেকে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চান না বা ঘরোয়া কোনও টোটকা ব্যবহার করে এই সমস্যা মেটাতে চান। সহজ কথায় এর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন আছে বলে তাঁরা মনে করেননা।

কিন্তু এ ইঙ্গিত আদপে অশনি সংকেত। যা কার্যত একটি ভয়ংকর রোগের বহিঃপ্রকাশ। এমনটাই জানাচ্ছেন লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র চিকিৎসকেরা।

নেফ্রোলজি বিভাগের প্রফেসর বিশ্বনাথ সিং জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই এমনটা হলে তা কিডনির সমস্যার ইঙ্গিত বহন করে। কিন্তু মানুষ বুঝতে পারেননা।

কিডনির সমস্যা চরম পর্যায়ে পৌঁছনোর পরই অধিকাংশ রোগী তা বুঝে চিকিৎসকের কাছে পৌঁছন। তখন তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাঁর ডায়ালিসিস ছাড়া উপায় থাকেনা।

কিন্তু এর আগাম ইঙ্গিতগুলি বুঝে যদি গোড়াতেই চিকিৎসা শুরু করা যায় তাহলে ডায়ালিসিস পর্যন্ত বিষয়টি সবসময় গড়ায় না। কিডনির সমস্যা জানার জন্য অত্যন্ত সহজ ২টি পরীক্ষা রয়েছে। যা খরচ সাপেক্ষও নয়।

এমনকি সরকারি হাসপাতালে তা বিনামূল্যেও হয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের পরামর্শ পায়ের পাতা বা গোড়ালি ফুলতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026