Health

কারা বেশি চোখ পিটপিট করেন, পুরুষরা নাকি মহিলারা

চোখ পিটপিট করা বা সহজ করে বললে চোখ বন্ধ করা ও খোলা। এটা বেশি কারা করেন? গবেষকরা জানাচ্ছেন পুরুষ না মহিলারা, কারা বেশি চোখ পিটপিট করেন তার উত্তর!

চোখের পাতা তো মাঝেমধ্যেই পড়তে থাকে। এতে চোখ পরিস্কার হতে থাকে। এটা একটি শরীরবৃত্তীয় প্রক্রিয়া। যা মানুষকে ভেবে করতে হয়না। ওটা নিজের মত হতে থাকে। শরীর নিজের মত করে চোখ বন্ধ খোলা করে নেয়।

বিশেষজ্ঞেরা বলেন, চোখের পাতা পড়লে চোখ সাফ হতে থাকে। এটা ভাল। সেটা শরীর নিজেই করে নেয়। কিন্তু চোখের পাতা ছেলেরা বেশি ফেলে, নাকি মেয়েরা? এর উত্তর হয়তো অনেকে জানেন, অনেকে জানেননা।

প্রতীকী ছবি

গবেষকেরা জানাচ্ছেন, চোখের পাতা ফেলায় ছেলেদের পিছনে ফেলে দিয়েছেন মেয়েরা। হিসাব বলছে ১ মিনিটে একজন মহিলা যেখানে ১৯ বার চোখের পাতা ফেলেন, সেখানে একজন পুরুষ ১ মিনিটে চোখের পাতা ফেলেন ১১ বার। আবার গবেষণা বলছে বয়স্কা মহিলারা অপেক্ষাকৃত কমবয়সী মহিলাদের চেয়ে বেশিবার চোখের পাতা ফেলেন।

এক্ষেত্রে অবশ্য এটাও ঠিক যে বিভিন্ন বয়সে এসে প্রতি মিনিটে চোখের পাতা পড়ার সংখ্যারও হেরফের হতে থাকে। তবে এটা দেখাই গেছে যে মহিলাদের চোখের পাতা পুরুষদের চেয়ে বেশি পড়ে।

আবার দেখা যায় বয়স্ক মানুষজন চোখের পাতা ফেলেন বটে তবে তাঁরা একবার পাতা পড়ার পর চোখ ১০০ শতাংশ ঢাকা পড়েনা। বরং চোখ কিছুটা খোলাই থেকে যায়। কখনও তা ৪০ শতাংশ বন্ধ হয়। কখনও ৫০ শতাংশ বা কখনও তার চেয়ে কম বা বেশি।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026