Health

মোটা হয়ে যাওয়া দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে

মানুষের স্থূলতা বা সহজ করে বললে মোটা হয়ে যাওয়া এমন এক সমস্যা যা আর দৈহিক সমস্যাই নয়, এখন দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় বাধা হয়ে উঠছে।

বিশ্বজুড়েই একটা শব্দ বহু মানুষকে ভোগাচ্ছে। ওবেসিটি বা স্থূলতা এমন এক সমস্যা যা ক্রমশ বেড়েই চলেছে। শিশুদের মধ্যে পর্যন্ত এই সমস্যা হুহু করে বাড়ছে। স্থূলতা এমন এক সমস্যা যা কেবল মানুষের দর্শনকেই প্রভাবিত করেনা, ডেকে আনে নানা অসুখও।

নারী হোক বা পুরুষ মোটা হয়ে গেলে তাঁর মনে হতে থাকে তাঁকে দেখতে খারাপ লাগছে। এটা একটা মানসিক সমস্যা তৈরি করে। সেই সঙ্গে স্থূলতার হাত ধরে শরীরে বাসা বাঁধে হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি, এমনকি অনেক ধরনের ক্যানসার পর্যন্ত ডেকে আনে এই মোটা হয়ে যাওয়া।

হায়দরাবাদের কয়েকজন চিকিৎসক আরও একটি দিককে তুলে ধরেছেন। মোটা হয়ে যাওয়ার সমস্যা কেবল মানুষকে শারীরিক দিক থেকে অসুস্থ করে তোলা বা অযথা চিকিৎসার পিছনে অর্থ ব্যয়েরই কারণ হচ্ছেনা, সেইসঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নেও বাধার সৃষ্টি করছে।

মনে হতেই পারে মোটা হওয়ার সঙ্গে দেশের অর্থনীতির কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে বলেই মনে করছেন ওই চিকিৎসকেরা। তাঁদের মতে, দেশের মানুষের মধ্যে স্থূলতা বৃদ্ধির ফলে দেশে কাজের পরিবেশ খর্ব হচ্ছে। মানুষ মোটা হওয়ার কারণে বেশি কাজ করতে পারছেন না। তাঁরা মাঝেমাঝেই নানা কারণে অসুস্থ হয়ে পড়ছেন।

সঠিক চেহারার একজন সুস্থ মানুষ যত কাজ যত দ্রুত সারতে পারেন একজন স্থূলকায় মানুষের পক্ষে তা সম্ভব হচ্ছেনা। ফলে কাজের গতি কমছে। যা উৎপাদন কমিয়ে দিচ্ছে। কাজ সম্পূর্ণ হতে অনেক বেশি সময় নিচ্ছে।

এমনকি বহু কর্মক্ষম মানুষ কেবল মোটা হয়ে মৃত্যুর দিকে পর্যন্ত চলে যাচ্ছেন। ফলে দেশের মানবসম্পদের ক্ষতি হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। যা আখেরে দেশের অর্থনৈতিক উন্নয়নকেই বাধা দিচ্ছে। প্রসঙ্গত খতিয়ান বলছে ভারতের মধ্যে সবচেয়ে কম স্থূলতার সমস্যা রয়েছে পূর্ব ভারতের মানুষের মধ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026