Health

সকালে মানুষ যতটা লম্বা থাকেন রাতে ততটা থাকেন না

সকালে ঘুম থেকে ওঠার পর মানুষ লম্বা থাকেন। কিন্তু রাতে যখন ঘুমোতে যান তখন সেই উচ্চতা থাকেনা। এর পিছনে বিশেষ কারণ রয়েছে।

একজন মানুষের একটা স্বাভাবিক উচ্চতা রয়েছে। যা অনেকেই জানেনও। কেউ সেই উচ্চতা মেপে রাখেন, কেউ এ নিয়ে মাথা ঘামান না। তবে একজন মানুষ অন্যের চেয়ে লম্বা বা বেঁটেটা স্পষ্ট সাদা চোখেও অনেক সময় স্পষ্ট ধরা পড়ে।

কিন্তু এই উচ্চতার সঙ্গে দৈনিক এক মজার ঘটনা ঘটে। যা হয়তো মানুষ টেরও পান না। খবরও রাখেন না। বিজ্ঞান বলছে একজন মানুষ যখন ভোরে ঘুম থেকে ওঠেন, তখন তিনি ১ সেন্টিমিটার বেশি লম্বা থাকেন।

অর্থাৎ তাঁর স্বাভাবিক উচ্চতার চেয়ে ১ সেন্টিমিটার বেশি লম্বা হয়ে যান। কিন্তু পরে সময়ের সঙ্গে সেই উচ্চতা ফের কমে যায়। কমে যাওয়া মানে ১ সেন্টিমিটারেরও নিচে নেমে যায় এমনটা নয়।

যেটুকু ভোরে বেশি ছিল তা আর থাকেনা। তাই রাতে তিনি যখন ঘুমোতে যান তখন তাঁর উচ্চতায় ওই অতিরিক্ত ১ সেন্টিমিটার লম্বাটা আর থাকেনা। ফলে ভোরের তুলনায় তিনি বেঁটে হয়ে যান। এর পিছনে কিন্তু নির্দিষ্ট কারণ রয়েছে।

মানুষের হাড়ের ফাঁকে যে কার্টিলেজ থাকে তা দিনে কিছুটা গুটিয়ে যায় বা কিছুটা কাছাকাছি এসে পড়ে। ফলে ভোরে ওঠার পরের উচ্চতাটা আর থাকেনা।

এটা একটা স্বাভাবিক শরীরবৃত্তীয় ঘটনা। এর সঙ্গে সত্যিই উচ্চতা বৃদ্ধি বা হ্রাসের কোনও সম্পর্ক নেই। তবে দৈনিক এটা সকলের সঙ্গে ঘটে চলেছে। যার খবর হয়তো অনেকেই রাখেন না।

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026