Health

মানুষের দেহে এমন একটি অংশ রয়েছে যা কংক্রিটের চেয়েও শক্ত

কংক্রিট কঠিন হয়। তা ভাঙা সহজ কথা নয়। কথাতেই বলে কংক্রিটের মত শক্ত। অথচ মানুষের দেহে এমন একটা অংশ রয়েছে যা কংক্রিটের চেয়েও শক্ত।

মানবদেহে এমন অনেক কিছু রয়েছে যে তথ্য যে কোনও মানুষকে অবাক করতে পারে। মনে হতে পারে তাঁর নিজেরে দেহে এমন একটা কিছু রয়েছে! যেমন মানুষের দেহে এমন একটি অংশ রয়েছে যা কংক্রিটের চেয়েও শক্ত।

কংক্রিট সিমেন্ট জমাট বেঁধে তৈরি হয়। যা দিয়ে বিশাল অট্টালিকা দাঁড়িয়ে থাকছে। কংক্রিটের ছাদ, দেওয়াল, মেঝে একটি বাড়িকে বছরের পর বছর বাসযোগ্য করে রাখে।

এতো শুধু বাড়ি, কংক্রিট তো ব্রিজ বা অতিকায় কোনও পরিকাঠামো নির্মাণেও ব্যবহার হচ্ছে। সেই কংক্রিটের চেয়েও শক্ত মানুষের শরীরের একটা অংশ!

মানবদেহে মোট ২০৬টি হাড় রয়েছে। যার মধ্যে একটি হাড়কে বলা হয় ফিমার। এটি থাকে মানুষের উরুতে। উরুর এই ফিমার বোনই হল সেই অংশ যা কংক্রিটের চেয়েও কঠিন হয়।

তা এতটাই শক্ত হয় যে সাধারণ ভারী কোনও আঘাতে এটি ভাঙে না বা চিড় খায়না। কোনও পাহাড় থেকে খাদে পড়ে যাওয়া বা গাড়ি উরুর ওপর দিয়ে চলে যাওয়ার মত দুর্ঘটনা না ঘটলে উরুর এই হাড় ভাঙে না।

আর ভাঙলে তা জোড়া আর এক কঠিন কাজ। অপারেশন করতে হয়। তারপর ধাতব পাত বা রড ব্যবহার করে স্ক্রু দিয়ে আটকে তারপর তা দীর্ঘ সময়ে জোড়া লাগে। ফিমার বোন ইস্পাত কঠিন হওয়ার পাশাপাশি এটি মানবদেহের সবচেয়ে বড় হাড় হিসাবেও পরিচিত।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026