Health

মামুলি এই পরীক্ষা বলে দেবে আগামী ১০ বছরে হৃদরোগের সম্ভাবনা আছে কিনা

আগামী কমপক্ষে ১০ বছরের মধ্যে কি হার্ট অ্যাটাক হতে পারে? অন্য কোনও হৃদরোগ? এখন তা বলে দেবে একটি অতিপরিচিত পরীক্ষা আর কৃত্রিম বুদ্ধি।

আগামী ১০ বছরের মধ্যে কি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে? তা বলে দেবে একটি মামুলি পরীক্ষা। যে পরীক্ষার কথা নানা কারণে হামেশাই শুনতে পাওয়া যায়।

বিজ্ঞানীরা অবশ্য শুধুই ওই পরীক্ষাটি করিয়ে দেখেই সব কিছু বলে দিচ্ছেন না। ওই পরীক্ষার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি কৃত্রিম বুদ্ধিযুক্ত যন্ত্র।

এআই বা কৃত্রিম বুদ্ধি এখন ক্রমশ বিজ্ঞানী গবেষকদের হাত ধরে বেড়ে চলেছে। ফলে তার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন অনেক কাজ সে অনায়াসে করে দিচ্ছে বা আগাম বলে দিচ্ছে। এই নতুন পরীক্ষার নাম দেওয়া হয়েছে সিআরএক্স-সিভিডি।

প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তির বুকের একটি এক্স-রে করতে হবে। ব্যস এইটুকুই যথেষ্ট। এবার যন্ত্র সেই এক্স-রে পরীক্ষা করে জানিয়ে দেবে আগামী ১০ বছরের মধ্যে ওই ব্যক্তির কোনও হৃদরোগে মৃত্যুর সম্ভাবনা আছে কিনা।

যদি আছে বলে তখন চিকিৎসকের পরামর্শে সেটা এড়ানোর বন্দোবস্ত রোগীকে করে নিতে হবে। অন্তত ঝুঁকির সম্ভাবনাটা তো তাঁর কাছে পরিস্কার হবে। চিকিৎসকদেরও তাঁর চিকিৎসা করতে সুবিধা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটে এই যন্ত্রটি তৈরি হয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, এটা যদি জানতে পারা যায় তাহলে ওই রোগীকে স্টেন্ট বসিয়েও দেওয়া যেতে পারে। যাতে তাঁর হৃদরোগের সম্ভাবনা দূর হয়।

এটা আচমকা হৃদরোগ রুখে দেওয়ার প্রাথমিক পদক্ষেপ হতে পারে। স্টেন্ট বসিয়ে হৃদরোগের সম্ভাবনা কমানো এখন খুব একটি সাধারণ চিকিৎসা হয়ে দাঁড়িয়েছে। যা কার্যকরীও।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026