Health

জীবনে চাপ কমাতে চাইলে ভুলতে হবে এই মামুলি স্বাদের ভালবাসা

মানুষের দৈনন্দিন জীবনে চাপ বাড়ে বৈ তো কমে না। বাড়তে থাকা এই মানসিক চাপ কমাতে গেলে প্রতিদিনের পাত থেকে বাদ দিতে হবে এই মামুলি খাবার।

আধুনিক জীবনে নানা কারণে মানসিক চাপে বিপর্যস্ত মানুষ। মানসিক চাপ নানা রোগও ডেকে আনছে শরীরে। যা থেকে মুক্তির জন্য মুঠো মুঠো ওষুধের ওপর নির্ভরশীলতা ক্রমশ বেড়ে চলেছে বিশ্ববাসীর।

কিন্তু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া আবার অন্য সমস্যার জন্ম দিচ্ছে। কিন্তু চাপ তো থাকেই। তাকে যতটা সম্ভব কম রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এতে প্রতিদিনের খাবারের একটা বড় ভূমিকা থেকে যায়।

আর সেখানেই এমন একটি স্বাদ প্রতিদিনের খাবারের আবশ্যিক অঙ্গ হয়ে আছে যা একটু বেশি মানেই মানসিক চাপ ৭৫ শতাংশ বেড়ে যাওয়া। অনেকেই এই মামুলি স্বাদটিকে সেই গুরুত্ব দেন না।

দিলেও ভাবেন এ তো হৃদযন্ত্র, শিরা উপশিরা বা কিডনির ক্ষতি করে। রক্তচাপের ওপর প্রভাবে ফেলে। কিন্তু মানসিক চাপের সঙ্গে সম্পর্ক কি!

সেটাই এবার জানিয়ে দিলেন এডিনবারা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা ইঁদুরের ওপর পরীক্ষা করে দেখেছেন, নুন মানসিক চাপ ৭৫ শতাংশ বাড়িয়ে দিতে পারে। কারণ বেশি নুন খেলে বা নোনতা খাবার বেশি খেলে শরীরে যে স্ট্রেস হরমোন রয়েছে তা ৭৫ শতাংশ বৃদ্ধি পায়।

নুন প্রতিদিনের খাবারের হাত ধরে প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আলোনা খাবার গলাধঃকরণ করা দুঃসাধ্য। কিন্তু সেই নুনেই লুকিয়ে আছে মানসিক চাপ।

নুন বেশি খাওয়া মানেই মানসিক চাপ বেড়ে যাওয়া। ফলে নুন শুধু শারীরিক ক্ষতিই করেনা, মানসিক বিপর্যয়েরও কারণ হয়।

গবেষকেরা জানিয়েছেন, একজন মানুষের প্রতিদিন ৬ গ্রাম নুন চলতে পারে। কিন্তু হিসাব বলছে অধিকাংশ মানুষই ৯ গ্রাম নুন প্রতিদিন খেয়ে থাকেন। যা কিন্তু বিপদসংকেতই বহন করছে। যা মানসিক চাপ বাড়ানোর পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও অনেক গুণ বাড়িয়ে দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026