Health

না চাইলেও মোটা হয়ে যেতে পারেন, কারণ ছড়িয়ে আছে আশপাশে

মোটা হয়ে যেতে কেউই চান না। কিন্তু তাঁর চাওয়া বা না চাওয়ার ওপর কিছুই নির্ভর করেনা। মোটা হওয়া নির্ভর করছে তাঁর আশপাশের ওপর।

অতিরিক্ত খাওয়া বা অনিয়মিত খাওয়াদাওয়া বা জাঙ্ক ফুডের প্রতি টান, এসব মোটা হওয়ার চেনা কারণ। যা প্রায় সকলের জানা। অনেকের শরীরে মোটা হওয়ার একটা প্রবণতাও দেখা যায়। কিন্তু এসব থেকে দূরে থেকেও কেউ মোটা হয়ে যেতে পারেন। তাঁদের শরীর ভারী হতে থাকতে পারে।

কোমর থেকে শুরু করে দেহে অতিরিক্ত মেদ জমা হতে পারে। নিয়ম মেনে চলেও এমনটা হতে পারে। আর তা হতে পারে অধিকাংশ ক্ষেত্রে মধ্যবয়সীদের। কিন্তু কেন?

সব নিয়ম মেনে চলেও কেন একজন মহিলা মোটা হওয়ার সমস্যায় পড়বেন? কারণ জানালেন গবেষকেরা। তাঁদের দাবি, মোটা না হওয়ার সব নিয়ম মানার পরও মধ্যবয়সী মহিলাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা দেখা যেতে পারে আশপাশের কারণে। যাতে তাঁর কোনও হাত নেই। কিছু করারও নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন, মহিলাদের মধ্যে মোটা হওয়ার প্রবণতা বাড়িয়ে দিতে পারে বায়ুদূষণ। বাতাসে দূষিত ধূলিকণার পরিমাণ বৃদ্ধি যে শরীরে খারাপ প্রভাব ফেলে তা সকলের জানা।

যেটা ভালভাবে জানা তা হল এই বায়ুদূষণ শ্বাসের সমস্যা সৃষ্টি করে। ফুসফুসের ক্ষতি করে। কিন্তু মধ্যবয়সী মহিলাদের অনেক ক্ষেত্রে এই বায়ুদূষণ মোটাও করে দিতে পারে। এমনই দাবি করেছেন গবেষকেরা।

গবেষকেরা জানাচ্ছেন, সূক্ষ্ম ধূলিকণা, নাইট্রোজেন ডাই অক্সাইড দূষিত বাতাসের সঙ্গে দেহে প্রবেশ করে। যা ৪০ থেকে ৫০ বছরের মহিলাদের দেহে দ্রুত মেদ বৃদ্ধির কারণ হচ্ছে। মহিলাদের শরীরে ৪.৫ শতাংশ মেদ বৃদ্ধি হতে পারে কেবল বায়ুদূষণ থেকে বলে দাবি করেছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026