Health

হার্ট অ্যাটাকে বাঁচিয়ে দিতে পারেন সাধারণ মানুষই

হার্ট অ্যাটাক বলে আসেনা। আচমকা হয়। তখন যে আশপাশে হাসপাতাল বা ডাক্তার পাওয়া যাবে এমনও নয়। সেক্ষেত্রে রোগীকে বাঁচিয়ে দিতে পারেন আশপাশের মানুষই।

হার্ট অ্যাটাক বহুদিন ধরেই এক বড় সমস্যা। ভারতে বছরে ২০ লক্ষ মানুষ হার্ট অ্যাটাকে মারা যান। কিন্তু এঁদের মধ্যে অনেককে বাঁচিয়ে দেওয়া যেত বলেই মনে করছেন হৃদরোগ বিশেষজ্ঞ আদিত্য কাপুর।

হার্ট অ্যাটাক হলে হৃদযন্ত্র আচমকাই মস্তিষ্কে রক্ত পাঠানো বন্ধ করে দেয়। রক্ত মস্তিষ্কে না পৌঁছলে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রোগীর। সবসময় চিকিৎসক বা হাসপাতাল পর্যন্ত পৌঁছনোর সময়ও পাওয়া যায়না।

কিন্তু একটি উপায় আশপাশের মানুষের জানা থাকলে হৃদরোগে আক্রান্ত ১০ জনের মধ্যে ৭ জনকেই বাঁচিয়ে দেওয়া যেত বলে মনে করছেন আদিত্য কাপুর।

চিকিৎসক কাপুরের মতে, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে শিলংয়ে মৃত্যুর হাত থেকে হয়তো বাঁচানো যেত যদি সেদিন চারপাশে থাকা মানুষের কেউ সিপিআর দিতে জানতেন। একইভাবে হয়তো বেঁচে যেতেন অভিনেত্রী রীমা লাগুও।

সিপিআর হল হৃদরোগে আক্রান্ত রোগীর বুকে বিশেষভাবে চাপ তৈরি করা। ২টি হাতের তালুর সাহায্যে এই সিপিআর দেওয়া হয়। সিপিআর দেওয়া হলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন হতে থাকে। ফলে চিকিৎসক আসা বা হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্ত রোগীকে বাঁচিয়ে রাখা যায়।

এটি একটি শেখার বিষয়। তবে খুব শক্ত কিছু নয়। যে কেউ সিপিআর কীভাবে দিতে হয় তা শিখে নিতে পারেন। যা কিন্তু কোনও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে বাঁচাতে কাজেও লাগতে পারে।

সকলকেই তাই সিপিআর দেওয়া শিখে রাখতে পরামর্শ দিয়েছেন আদিত্য কাপুর। সিপিআর হাত দিয়েও হয় আবার মুখ দিয়েও দেওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026