Health

গর্ভাবস্থায় এই কাজটি করলে শিশুর ওবেসিটির সম্ভাবনা প্রবল

মহিলা গর্ভবতী হওয়ার পর তাঁর গর্ভস্থ সন্তানেরও একটি বড় ক্ষতি ডেকে আনতে পারে। গর্ভস্থ সন্তানের স্থূলাকৃতি হওয়ার সম্ভাবনা থাকে।

আধুনিক জীবনে অনেক মহিলাই ধূমপান করে থাকেন। সিগারেট খাওয়ার অভ্যাস অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায়। বিবাহিত জীবনেও অনেকে ধূমপান পুরোদস্তুর চালিয়ে যান। তাঁতে তাঁদের শারীরিক ক্ষতির সম্ভাবনা থেকে যায়।

কিন্তু সেই মহিলা গর্ভবতী হওয়ার পর তাঁর গর্ভস্থ সন্তানেরও একটি বড় ক্ষতি ডেকে আনতে পারে ধূমপান। তেমনই জানাচ্ছেন মার্কিন মুলুকের কেন্টাকি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

কী সেই ক্ষতি? গবেষকরা জানাচ্ছেন, গর্ভাবস্থায় ধূমপান করলে গর্ভস্থ সন্তানের স্থূলাকৃতি হওয়ার সম্ভাবনা থাকে। যাকে চিকিৎসাশাস্ত্রে ‘ওবেসিটি’ বলা হয়। সহজ বাংলায় মোটা হওয়ার সমস্যা।

গবেষকরা মনে করছেন মায়ের ধূমপান শিশুর দেহে জিনগত পরিবর্তন আনে। যা দেহে ফ্যাট সেলের বৃদ্ধি ঘটায়। যা থেকে শিশু মোটা হওয়ার সমস্যায় পড়ে।

যদিও গবেষকরা একথাও মেনে নিচ্ছেন যে ফ্যাট সেল বৃদ্ধিই যে একমাত্র কারণ এমন নাও হতে পারে। মায়ের ধূমপানে শিশুর মোটা হওয়ার আরও অনেক কারণ থাকতে পারে। যা এখনও গবেষণা সাপেক্ষ।

গবেষকরা জানাচ্ছেন, তাঁরা দেখেছেন মা ধূমপান করলে শিশুর দেহে ক্যামেরিন জিনে পরিবর্তন আসে। এটাকেই শিশুর মধ্যে স্থূলতা লক্ষ্য করার বড় কারণ বলে মনে করছেন তাঁরা। তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে মেনে নিচ্ছেন গবেষকরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026