ফাইল : মাছের বাজার, নিজস্ব চিত্র
মাছ তাজা রাখতে ফর্মালিনের ব্যবহারকে কেন্দ্র করে কিছুদিন আগেও মৎস্যভোজী বঙ্গে হৈচৈ হয়ে গেছে। এখন একই সমস্যা পেয়ে বসেছে গোয়ায়। গোয়ায় বিভিন্ন মাছে ফর্মালিনের ব্যবহার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। ফর্মালিনযুক্ত মাছ ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি করছে বলেও মনে করছেন আমজনতা। আর ঠিক এই আতঙ্কের পরিস্থিতিতে মাছে ফর্মালিন নিয়ে সকলকে আশ্বস্ত করল খোদ গোয়া ক্যানসার সোসাইটি।
সোসাইটির তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, মাছে ফর্মালিন থাকলে আর সেই মাছ খেলে ক্যানসারের ভয় থাকেনা। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাদের গাইডলাইনে জানিয়ে দিয়েছে ফর্মালিন পেটে গেলে ক্যানসার হয়না। অন্তত এমনই দাবি করেছেন সোসাইটির যুগ্ম সম্পাদক শেখর সালকর। বরং না ধোয়া ফল বা সবজি খাওয়া তার চেয়ে অনেক বেশি ভয়ংকর বলে চিহ্নিত করেছেন তিনি।
শেখর সালকর আরও জানিয়েছেন, খেলে নয় বরং যাঁরা ফর্মালিন নিয়ে কাজ করেন, যেমন নার্স, ডাক্তার, রং সংস্থার কর্মী, নিঃশ্বাসের সঙ্গে এঁদের দেহে ফর্মালিন প্রবেশ করলে তা বরং এক ধরণের ক্যানসারের জন্ম দেয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…