Health

কোন নখ আগে বাড়ে, কোন নখ পড়ে, কি এর কারণ

মানুষের হাত ও পায়ে নখ থাকে। তা বাড়লে কেটেও ফেলতে হয়। কিন্তু পা আর হাতের নখ এক গতিতে বাড়েনা। বিশেষ কারণও রয়েছে তার পিছনে।

মানুষের হাতের নখ আর পায়ের নখ বাড়তে থাকে। একটু বড় হলে তা কেটে ফেলেন মানুষজন। ফের তা বাড়তে থাকে। হাতের নখ বা পায়ের নখ নিয়ে আলাদা করে অনেকেই ভেবে দেখেননা। কিন্তু মানবদেহে হাতের নখ আর পায়ের নখ একসঙ্গে বাড়েনা।

একটা বেশি দ্রুত বাড়ে। অন্যটা তার এক তৃতীয়াংশ কম গতিতে বাড়ে। দেখা যায় হাতের আঙুলের নখ আগে বাড়ে। আর পায়ের আঙুলের নখ বাড়ে তার চেয়ে অনেক ধীরে। হাতের আঙুলের নখ পায়ের আঙুলের নখের চেয়ে তিনগুণ দ্রুত বাড়ে।

হাতের আঙুলের নখ কেন এত দ্রুত বাড়ে? কেনই বা একই শরীরে থেকেও পায়ের আঙুলের নখ ধীরে বাড়ে? এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। যার মধ্যে ২টি কারণ সবচেয়ে বেশি দায়ী।

প্রথমত হাতের আঙুলের কাজ অনেক বেশি হয়। পায়ের আঙুলের কাজ তার চেয়ে অনেক কম। এই বেশি কাজ করার প্রভাব আঙুলের নখের ওপর পড়ে। ফলে নখ দ্রুত বাড়ে।

এটা গেল একটা কারণ। অন্য কারণটা বিজ্ঞানীরা মনে করছেন, হাতের অনেক কাছে হৃদযন্ত্রের অবস্থান। হৃদযন্ত্র হাতের আঙুলের অনেক বেশি কাছে থাকায় সেখানে অনেক বেশি মাত্রায় অক্সিজেন পৌঁছয়।

অক্সিজেন বেশি পৌঁছনোর পিছনে আবার কারণ হল রক্ত সঞ্চালন অনেক বেশি হওয়া। রক্ত সঞ্চালন হাতের আঙুলে বেশি হওয়ায় অক্সিজেনও বেশি পৌঁছয়।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026