Health

পুরু হল চিন্তার ভাঁজ, দেশে হানা দিল করোনার নতুন ধরন

করোনা পিছু তো ছাড়ছেই না, বরং নতুন নতুন রূপে এবং ক্ষমতায় ফিরে ফিরে আসছে। এবার দেশে খোঁজ মিলল আরও এক নতুন করোনার ধরনের।

দিল্লির এক ব্যক্তির দেহে মিলল করোনার একদম নতুন এক ধরন। যা নতুন করে চিন্তার কারণ হল। এই নতুন ধরনটি আরও বেশি সংক্রামক বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

ফলে এই নতুন ধরন যদি ছড়াতে শুরু করে তাহলে ফের একটা ঢেউ এই নতুন ধরনের হাত ধরে দেশে হানা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নতুন ধরনটি ওমিক্রনেরই একটি ধরন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। বিএ ২.৭৫ নামে এই নয়া ধরনটির সংক্রমণ ক্ষমতা আরও বেশি হওয়ায় তা আরও বেশি সংখ্যক মানুষকে সংক্রমিত করার ক্ষমতা ধরে।

এমনও বলা হচ্ছে যে এই নতুন ধরনটি টিকা নেওয়া থাকলেও থাবা বসাতে পারে যে কারও দেহে। এমনকি টিকা নেওয়া আছে এবং তাঁর করোনাও একবার হয়ে গেছে এমন মানুষের দেহে করোনা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও তাঁকে কাবু করার ক্ষমতা ধরে এই নতুন ধরন।

এখন এটির নতুন কোনও উপসর্গ আছে কিনা তা পরিস্কার নয়। একেবারেই নতুন এই ধরন। ফলে তা কতটা কাবু করতে পারে তাও পরিস্কার নয়।

ওমিক্রনের আগের ধরনগুলির মত হলে সেগুলি এখন অনেকটা চেনা চিকিৎসকদের কাছে। তবে এই নয়া ধরনের নতুন বৈশিষ্ট্য থাকলে নতুন করে ভাবতে হবে। দেশে কিন্তু গত একদিনে ১৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা প্রাণ কেড়েছে ৫৪ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026