Health

টুকটুকে লাল ফলে লুকিয়ে আছে অ্যালজাইমারস তাড়ানোর যাদুকাঠি, বলছে গবেষণা

অ্যালজাইমারস ক্রমশ বিশ্বজুড়ে একটা আতঙ্কের নাম হয়ে উঠছে। এই রোগ মানুষের মস্তিষ্ককেই অকেজো করে ছাড়ছে। একে জব্দ করার যাদুকাঠি রয়েছে একটি লাল ফলে।

অ্যালজাইমারস ক্রমশ বিশ্বের চিন্তার কারণ হয়ে উঠছে। এমন এক রোগ যার নিশ্চিত সারিয়ে দেওয়ার মত কোনও ওষুধ এখনও চিকিৎসকদের হাতে নেই। ফলে তাঁরা কিছু ঠেকনা দেওয়া ওষুধ দিয়েই এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে এই রোগ ক্রমশ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে তার গ্রাসে নিচ্ছে। নষ্ট করে দিচ্ছে মস্তিষ্কের ক্ষমতা। তৈরি হচ্ছে স্নায়ু রোগ। আর সেই স্নায়ু রোগ সারানোর উপায় এখনও বিজ্ঞানের কাছে অজানা।

অ্যালজাইমারসকে জব্দ করতে রাতদিন এক করে ওষুধের খোঁজ চলছে। চলছে গবেষণা। সেইসঙ্গে এই গবেষণাও হচ্ছে যে প্রকৃতির বুকে এমন কি কি রয়েছে যা অ্যালজাইমারসকে মানুষের থেকে দূরে রাখতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্রের রাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানিয়েছেন লাল টুকটুকে ফল স্ট্রবেরিতে রয়েছে এই ম্যাজিক উপাদান। যা অ্যালজাইমারসের যম হয়ে উঠতে পারে।

তাঁরা জানাচ্ছেন, স্ট্রবেরিতে রয়েছে একটি বায়োঅ্যাকটিভ উপাদান। যার নাম পেলারগোনিডিন। এই উপাদান বেরি পরিবারে সবচেয়ে বেশি রয়েছে স্ট্রবেরিতেই। আর এই পেলারগোনিডিনই হল সেই উপাদান যা অ্যালজাইমারসকে ধারে কাছে ঘেঁষতে বাধা দেবে। মস্তিষ্ককে অ্যালজাইমারস থেকে বাঁচাবে। এমনই দাবি করছেন গবেষকেরা।

কারণ মস্তিষ্কে সাইটোকিন তৈরি কমাতে পারে পেলারগোনিডিন। আর তা যদি হয় তাহলে অ্যালজাইমারসের ভয় অনেকটাই কমে যাবে।

যদিও এ বিষয়ে একটা ধারনা পাওয়া গেছে। এর ওপর আরও গবেষণার দরকার আছে বলেও মনে করছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026