ফুচকা, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
ফুচকা প্রায় সকলেরই প্রিয়। খুব কম মানুষই খুঁজে পাওয়া যাবে যিনি ফুচকা খেতে পছন্দ করেননা। তবে এখন এই ফুচকা খাওয়া থেকে সকলকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এক স্বাস্থ্য আধিকারিক।
তাঁর সতর্কবাণী যে ১০-১৫ টাকার ফুচকা খেতে গিয়ে ৫-১০ হাজার টাকা খসে যেতে পারে। তাই সেদিকটা মাথার রেখে ফুচকা থেকে আপাতত দূরত্ব বজায় রাখাই ভাল।
তেলেঙ্গানার জনস্বাস্থ্য দফতরের ডিরেক্টর জি শ্রীনিবাস রাও জানিয়েছেন, তেলেঙ্গানায় ক্রমশ বাড়ছে টাইফয়েড। এজন্য পানিপুরী অর্থাৎ ফুচকা দায়ী। তাঁর মতে টাইফয়েড না বলে একে পানিপুরী অসুখ বলাই ভাল।
বহু মানুষ ফুচকা খেতে পছন্দ করেন। তাঁরা প্রায়ই রাস্তার ধারে থাকা দোকান থেকে টপাটপ ফুচকা খানও। কিন্তু এই ফুচকাই ডেকে আনছে টাইফয়েড।
শুধু টাইফয়েড বলেই নয়, জি শ্রীনিবাস রাওয়ের মতে, টাইফয়েডের সঙ্গে সঙ্গে অন্য অনেক রোগও এই ফুচকার হাত ধরে মানুষের শরীরে থাবা বসাচ্ছে।
বর্ষায় ফুচকা খাওয়া থেকে তাই সকলকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, ফুচকা খেতে গিয়ে বড় রোগে আক্রান্ত হলে মোটা টাকা বেরিয়ে যাবে চিকিৎসায়।
শ্রীনিবাস রাও ফুচকা বিক্রেতাদেরও পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, ফুচকা বিক্রির সময় সব বিক্রেতার উচিত ক্রেতাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা। এজন্য বিশুদ্ধ পানীয় জল ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। প্রসঙ্গত বর্ষায় জল বাহিত নানা রোগে আক্রান্ত হন মানুষজন। আর এখন তেলেঙ্গানায় প্রবল বৃষ্টি হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…