Health

বুস্টার ডোজের সময় কমিয়ে দিল কেন্দ্র, এখন থেকে আগেই নেওয়া যাবে ডোজ

দ্বিতীয় টিকা নেওয়ার পর ৯ মাস পর নেওয়া যেত বুস্টার ডোজ। সেটাই ছিল নিয়ম। সেই সময়ের ফারাক অনেকটা কমিয়ে দিল কেন্দ্র। ফলে আগেই নেওয়া যাবে ডোজ।

ফের দেশজুড়ে শুরু হয়েছে সংক্রমণের বাড়বাড়ন্ত। চতুর্থ ঢেউয়ের ধাক্কায় তরতর করে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। যদিও অধিকাংশ মানুষের টিকার ২টি করে ডোজ নেওয়া হয়ে গেছে। তবু ওমিক্রনের নতুন কয়েকটি প্রকার এই ধাক্কা তৈরি করেছে। সংক্রমণ হুহু করে বাড়িয়ে দিচ্ছে।

এদিকে টিকাকরণের বুস্টার ডোজ ইতিমধ্যেই অনেকে নিতে শুরু করেছেন। দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পরে নেওয়া যাচ্ছিল বুস্টার ডোজ। সেইমত মোবাইল নম্বরে এসএমএস এসে যাচ্ছিল। কিন্তু এই ৯ মাসের সময়সীমা বুধবার এক ধাক্কায় কমিয়ে দিল কেন্দ্র।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ নেওয়ার জন্য আর ৯ মাস অপেক্ষা নয়। ৬ মাস পরেই নেওয়া যাবে বুস্টার ডোজ।

ফলে দ্বিতীয় টিকা নেওয়ার পর ৬ মাস কেটে গেলেই এখন থেকে ১৮ বছরের উপরের বয়সের মানুষজন বুস্টার ডোজ নিতে পারবেন। ১৮ থেকে ৫৯ বছর বয়স্কদের বুস্টার ডোজ নিতে হবে বেসরকারি সেন্টার থেকে। অন্যদিকে ৬০ বছরের ওপরের মানুষজনের জন্য বুস্টার ডোজ কোভিড ভ্যাক্সিনেশন সেন্টার থেকে বিনামূল্যেই মিলবে।

বুস্টার ডোজের সময় কমিয়ে দেওয়ায় আচমকা অনেক বেশি মানুষ একসঙ্গে বুস্টার ডোজ নেওয়ার অধিকারী হয়ে উঠলেন। ফলে বুস্টার ডোজ নেওয়ার জন্য সেন্টারগুলিতে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026