Health

কোন সময়ে অফিস করলে গর্ভপাত হতে পারে, জানালেন গবেষকেরা

আধুনিক পৃথিবীতে গর্ভস্থ অবস্থায় ৯ মাস ধরে অফিস কাছারি ছেড়ে বাড়িতে বিশ্রামে থাকা কোনও চাকুরীজীবী মহিলার পক্ষেই সম্ভব হয়না।

মহিলারা গর্ভবতী হলে তাঁদের নানা সাবধানতা অবলম্বন করতে হয়। নিজে সুস্থ থাকা এবং গর্ভস্থ সন্তানকে সুস্থভাবে বড় হতে দেওয়ার জন্য তাঁদের ওষুধের সঙ্গে সঙ্গে চিকিৎসকেরা নানা পরামর্শ দিয়ে থাকেন। সেগুলি মানতে বলেন।

কিন্তু আধুনিক পৃথিবীতে গর্ভস্থ অবস্থায় ৯ মাস ধরে অফিস কাছারি ছেড়ে বাড়িতে বিশ্রামে থাকা কোনও চাকুরীজীবী মহিলার পক্ষেই সম্ভব হয়না।

অনেকে আবার মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটিটা সন্তানের জন্মের পর বেশি করে চান। এই অবস্থায় কোন সময়ে কাজ করা তাঁদের জন্য ভয়ংকর হতে পারে তা জানালেন গবেষকেরা।

গবেষকদের দাবি, সন্তান প্রসবের আগেই তা নষ্ট হতে পারে রাতের শিফটে কাজ করলে। এখন অনেক অফিসে ২৪ ঘণ্টা কাজ চলে। সেখানে কর্মীদের জন্য শিফট ভাঙা। ঘুরিয়ে ফিরিয়ে সব ধরনের শিফটেই কাজ করতে হয় সকলকে।

ফলে সেই অফিসে কাজ করলে মহিলা কর্মীদেরও নাইট শিফটে কাজ করতেই হয়। কিন্তু ডেনমার্কের একদল চিকিৎসক গবেষক জানাচ্ছেন, রাতের শিফটে কাজ করলে গর্ভবতী মহিলাদের গর্ভস্থ সন্তান নষ্ট হতে পারে। এমন সম্ভাবনা রয়েছে।

গবেষকরা জানিয়েছেন, মানুষের শরীরে মেলাটোনিন হরমোন রয়েছে। তা প্রত্যেকের ঘুম ও ঘুম থেকে ওঠার চক্রকে নিয়ন্ত্রণ করে। আর সঠিক সময়ে সঠিক ঘুম গর্ভবতী মহিলাদের জন্য অন্যতম শর্ত।

গবেষকরা জানাচ্ছেন, ৮ সপ্তাহের গর্ভবতী হলে যদি কোনও মহিলা নাইট শিফটে কাজ করতে থাকেন তবে তাঁদের গর্ভস্থ সন্তান নষ্ট হওয়ার সম্ভাবনা ৩২ শতাংশ বৃদ্ধি পায়। তাই সতর্ক করেছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026