Health

প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা আর দরকার পড়বে না, আসছে ট্যাবলেট

প্রতিদিন শরীরচর্চা এক ভাল অভ্যাসের মধ্যেই পড়ে। কিন্তু শরীরচর্চায় সময় যায়। অনেকে শরীরচর্চার পরিশ্রম করতে চান না। তাঁদের জন্য আসছে নতুন সুযোগ।

ছোটবেলা থেকেই প্রাত্যহিক ব্যায়াম করার কথা অভিভাবক থেকে স্কুলের শিক্ষকরা বলে থাকেন। তার সুফলগুলিও তাঁরা ছোটদের বোঝান।

শরীরচর্চা অবশ্য ছোট থেকে বৃদ্ধ সব বয়সেই দরকার। শরীরকে সুস্থ রাখতে, সতেজ রাখতে, রোগ থেকে দূরে থাকতে শরীরচর্চার বিকল্প নেই, এটাই শাশ্বত সত্য হিসাবে এখনও সকলের জানা।

ফলে অনেকেই শরীরচর্চা করতে ভাল লাগুক বা না লাগুক, সুস্থ থাকার জন্য শরীরচর্চা করেন। প্রতিদিন এই পরিশ্রম করতে অনেকে পছন্দও করেননা। কিন্তু বিকল্প তো কিছু নেই!

এখন নেই ঠিকই, তবে আর বেশি দিন এমন পরিস্থিতি থাকবে না। গবেষকেরা এবার শরীরচর্চার বিকল্পও তৈরি করে ফেলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের বেলর কলেজ অফ মেডিসিন-এর গবেষকেরা এবার এমন এক ওষুধ বার করে ফেলেছেন যা খেলে আর শরীরচর্চার দরকার পড়বে না।

শরীরচর্চা শরীরের যে ভালটা করে, তা ওই ওষুধই করে দেবে। এই ওষুধ ইঁদুরের ওপর প্রয়োগ করে দারুণ সুফল পেয়েছেন তাঁরা। গবেষকদের দাবি, শরীরচর্চার বিকল্প হিসাবে এই ওষুধ ব্যবহার শুরু হওয়া আর কিছুদিনের অপেক্ষা।

গবেষকেরা জানিয়েছেন, শরীরচর্চা মানুষের শরীরে একটি বিশেষ অণুর সৃষ্টি করে। সেটি এই ওষুধ পূরণ করে দেবে। যাঁদের বয়স হয়েছে বা যাঁদের শরীর জরাজীর্ণ তাঁদের জন্য এই ওষুধ দারুণ উপকারি প্রমাণিত হবে বলেই দাবি করেছেন গবেষকেরা। এখন দেখার এই ওষুধ কবে মান্যতা পায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026