Health

ভাল ঘুম না হওয়া ধূমপানের চেয়েও খারাপ, কারণ জানালেন গবেষকেরা

ভাল ঘুম না হলে তা যে রোগ ডেকে আনে বা যে রোগের সম্ভাবনা বাড়িয়ে দেয় তা ধূমপানে আসক্তদের চেয়েও ভয়ানক হয়। জানালেন গবেষকেরা।

ধূমপানের অভ্যাস সর্বনাশা। একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সিগারেট বা বিড়ি পান করা থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে। এছাড়া ধূমপান ফুসফুসের সমস্যাও অনেক বাড়িয়ে দেয়।

যাঁরা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি-তে আক্রান্ত তাঁদের অনেকের ধূমপানের অভ্যাস ছিল বা আছে বলে দেখা যায়। চিকিৎসকেরাও ফুসফুসের সমস্যা থেকে দূরে থাকতে ধূমপান থেকে দূরে থাকার পরামর্শ দেন সকলকে।

কিন্তু ফুসফুসের সমস্যা বাড়াতে ধূমপানের চেয়েও তুলনামূলকভাবে ভয়ংকর খারাপ ঘুম। এমনই জানাচ্ছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

ভাল ঘুম না হওয়ার সমস্যার কথা অনেকের মুখেই শোনা যায়। যাকে সাউন্ড স্লিপ বলা হয়, অর্থাৎ এক ঘুমে রাত কাবার, এমনটা অনেকের ক্ষেত্রেই হয়না।

রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া, ভাল ঘুম না হওয়া একটা বড় সমস্যা হয়ে সামনে এসেছে। অনেকে এজন্য রাতে ঘুমের ওষুধও খান। যাতে ভাল ঘুমটা পেতে পারেন।

গবেষকেরা জানাচ্ছেন, যাঁদের ভাল ঘুম হয়না তাঁদের ফুসফুসের সমস্যা হওয়ার সম্ভাবনা যাঁদের ভাল ঘুম হয় তাঁদের চেয়ে ৯৫ শতাংশ বেশি। এমনকি ধূমপায়ীদের চেয়েও ভাল ঘুম না হওয়া ব্যক্তিদের ফুসফুসের সমস্যা বাড়ার সম্ভাবনা বেশি।

গবেষকেরা জানাচ্ছেন, যাঁদের ভাল ঘুম হয়না তাঁদের দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি কম তৈরি হয়। রক্ষাকারী সাইটোকিনও কম তৈরি হয়। যা রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026