Health

সিগারেট খেলে সারা জীবনের জন্য হারাতে পারে দেহের অমূল্য সম্পদ

সিগারেট খেলে সারা জীবনের জন্য একটি দেহাংশ হারাতে হতে পারে। এ বিষয়ে সতর্ক করলেন একদল গবেষক। সিগারেটের আর এক ক্ষতিকর দিককে সামনে আনল এই গবেষণা।

সিগারেট যে ক্ষতির ডালি সাজিয়ে রাখে তা সকলের কমবেশি জানা। এতদিন মানুষ জানতেন হৃদরোগ, ক্যানসার বা ফুসফুসের সমস্যা সিগারেট খাওয়ার কারণে হতে পারে। এমনকি মনে করা হচ্ছে সিগারেট যদি জীবন থেকে মুছে ফেলা যায় তাহলে দেশে ক্যানসার আক্রান্তের সংখ্যা একতৃতীয়াংশ কমে যাবে।

সিগারেটের ক্ষতিকারক দিকের যে শেষ নেই তা ফের একবার প্রমাণ করলেন গবেষকেরা। এবার আরও এক নতুন চিন্তার কথা সামনে আনলেন তাঁরা।

গবেষকেরা দাবি করেছেন, সিগারেট অন্যান্য রোগের সঙ্গে চোখের জ্যোতিও কেড়ে নেয়। জীবনের মত দেখার ক্ষমতা হারাতে পারেন এক ধূমপায়ী।

জীবনের অমূল্য সম্পদ চোখ। সেই চোখের জ্যোতি হারানো অবশ্যই সারা জীবনের জন্য এক বড় ধাক্কা হতে পারে। যা সিগারেটের প্রতি আকর্ষণ বা সিগারেটের নেশা ডেকে আনতে পারে।

চোখে থাকে ম্যাকিউলা। যা সেন্ট্রাল ভিশনকে নিয়ন্ত্রণ করে। সিগারেট যাঁরা নিয়মিত পান করেন তাঁদের ৬ গুণ বেশি সম্ভাবনা থাকে এটি নষ্ট হওয়ার। যার জেরে দেখার সময় সামনের জিনিস ঝাপসা হয়ে যায়।

একটি খতিয়ান বলছে ভারতে এখন প্রায় ২৮ কোটি মানুষ ধূমপানে আসক্ত। ফলে চোখের সমস্যা তাঁদের মধ্যে দেখা দিতেই পারে।

হু-এর একটি খতিয়ান বলছে শুধু চোখ নষ্ট হওয়া বলেই নয়, ভারতে সারা বছরে ধূমপানের কারণে সাড়ে ১৩ লক্ষ মানুষের মৃত্যু হয়। যা অবশ্যই যথেষ্ট উদ্বেগের। সিগারেট থেকে দূরে থাকার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে সরকারি তরফেও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026