ফাইল : ব্লুবেরি
ফল স্বাস্থ্যকর খাবার। এ নিয়ে সন্দেহ নেই। তবে সব ফলের গুণ এক নয়। এমন একটি ফল রয়েছে যাকে আদপে ফলের চেয়ে মহৌষধ বলা ভাল। এমনই তার গুণ।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া উচ্চ রক্তচাপের সমস্যা এবং হৃদরোগ সংক্রান্ত সমস্যা এখন জীবনের সঙ্গে মিশে গেছে। সিংহভাগ মানুষই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। হৃদযন্ত্র সংক্রান্ত নানা সমস্যাও ক্রমশ চেপে বসছে মানবজীবনে।
এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে এখন মানুষের অন্যতম ভরসা ওষুধ। যা এখন অনেক মানুষের জীবনের নিয়মিত সঙ্গী। কিন্তু খাবার সঠিক খাওয়ার মধ্যে দিয়েও এক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে। তা মেনে নিচ্ছেন চিকিৎসকেরাও। বরং তাঁরাই সঠিক খাওয়ায় জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন। আর তেমনই একটি সঠিক খাবার হল একটি ফল।
চিকিৎসকেরা জানাচ্ছেন ব্লুবেরি এমন এক ফল যার মধ্যে লুকিয়ে আছে উচ্চ রক্তচাপের সমস্যা দূর করার মত ক্ষমতা। এছাড়া যাঁরা হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাঁদের জন্যও এই ব্লুবেরি ফল মহৌষধ সমান।
যাঁদের হৃদযন্ত্রের সমস্যা নেই তাঁদের হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা হতে দেবে না এই ফল। যদিও এটা ঠিক যে এই ফল সহজে মেলা ভার। খুব কম দোকানে এই ফল পাওয়া যায়। দামও একটু চড়া। তবে খেতে পারলে এই ফল কিন্তু মহৌষধ।
বিশেষজ্ঞেরা অবশ্য ব্লুবেরি পাউডার কিনে রাখার পরামর্শ দিচ্ছেন। তারপর এক গ্লাস জলে ফ্রিজে শুকনো করা ব্লুবেরি পাউডার ২২ গ্রাম মিশিয়ে ১২ সপ্তাহ প্রতিদিন খেলে শিরা ও ধমনী সাফ হয়। রক্ত চলাচল করে সহজে। এমনই দাবি করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটি-র গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…