পড়ুয়া, প্রতীকী ছবি
ছোট ছোট ছেলেমেয়েদের শরীরে বাসা বাঁধছে উচ্চ রক্তচাপের ব্যাধি। এটা এখন এক নয়া সমস্যা। কিছুদিন আগে পর্যন্তও মানুষ ভাবতে পারতেন না, ছোটদের মধ্যে রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। হলেও তা ছিল সংখ্যার নিরিখে নগণ্য।
কিন্তু এখন পুরো ছবিটাই গিয়েছে বদলে। এখন ক্রমশ এই সমস্যা ছোটদের শরীরে থাবা বসাচ্ছে। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে লখনউ শহরের পড়ুয়াদের ৫ শতাংশই উচ্চ রক্তচাপের শিকার।
কেন এমনটা হচ্ছে? বিশেষজ্ঞেরা মনে করছেন পড়াশোনায় ভাল করার চাপ আর ফাস্ট ফুডের প্রতি আকর্ষণ এর প্রধান কারণ।
লখনউ শহরের বিভিন্ন স্কুলের ৫ হাজার পড়ুয়ার ওপর সমীক্ষা চালিয়ে ৫ শতাংশের শরীরে এই উচ্চ রক্তচাপের সমস্যা ধরা পড়েছে। এছাড়াও আরও বেশি করে ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে। তাতে ছবিটা আগামী দিনে আরও স্পষ্ট হতে পারে।
১২ থেকে ১৮ বছর বয়সী ছাত্রছাত্রীদের পরীক্ষা করেই উচ্চ রক্তচাপের সমস্যা পাওয়া যাচ্ছে। এমনকি যা পরিস্থিতি তাতে বিশেষজ্ঞেরা ছাত্রছাত্রীদেরও নিয়মিত রক্তচাপ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন।
প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রেও ৫ শতাংশ পড়ুয়া উচ্চ রক্তচাপের শিকার। তবে তাদের উচ্চ রক্তচাপের কারণ আলাদা। ওবেসিটি বা স্থূলতার সমস্যা থেকে তাদের মধ্যে রক্তচাপ বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে।
ভারতে কিন্তু পড়ায় ভাল করার অসম্ভব চাপ এবং ফাস্ট ফুড ছাত্রছাত্রীদের উচ্চ রক্তচাপের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…