Health

চামড়া থেকে কত গ্যাস বার হল তা বলে দেবে নখে থাকা নতুন যন্ত্র

মানুষের চামড়া সারাদিনে কত গ্যাস নির্গত করল তা মাপার কোনও সহজ যন্ত্র ছিলনা। এবার নখের ওপর থাকা নতুন যন্ত্র সেই কামাল দেখাবে।

মানুষের শরীরের নানা পরীক্ষার জন্য পরীক্ষাগার তো রয়েছেই। কিন্তু এখন স্মার্টওয়াচও শরীরের কিছু কথা বলে দিতে পারে। হাতে যেমন ঘড়ি পরে তেমন পরতে হবে। ঘড়ি প্রাথমিক ঘড়ির কাজ করবে। সেইসঙ্গে শরীরের পালস রেট, রক্তচাপ, হৃৎস্পন্দন বা রক্তে অক্সিজেনের মাত্রা জানান দিতে পারে।

এমনকি হৃদরোগের সম্ভাবনা রয়েছে কিনা তাও বলে দিতে পারে। কিন্তু এখনও এমন কোনও এমন শরীরে পরে ভুলে যাওয়ার মত যন্ত্র আবিষ্কার হয়নি যা বলে দিতে পারে শরীর সারাদিনে কতটা গ্যাস নির্গত করল।

এবার সেই যন্ত্রও তৈরি হয়ে গেল। যা এতটাই ছোট যে তাকে নখের ওপর লাগিয়ে রাখা যায়। লাগিয়ে রাখা যায় কানের পিছনেও। শর্ত একটাই শরীরেরে সেই জায়গায় তাকে সেট করতে হবে যেখানে ঘাম কম হয়। তারপরই এই যন্ত্র জানান দেবে শরীর কতটা গ্যাস নির্গত করল।

শুধু গ্যাস কত নির্গত হল সেটাই নয়, এই যন্ত্র শরীর কতটা সুস্থ আছে তাও জানান দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ছোট্ট যন্ত্রটি আবিষ্কার করেছেন। যা নখের ওপর বা কানের পিছনে লাগিয়ে ভুলে যাওয়া যায়।

ওই যন্ত্র তার কাজ করে যাবে। শরীর থেকে সামান্য মাত্রায় গ্যাস নির্গত হলেও তা ধরার ক্ষমতা এই সূক্ষ্ম যন্ত্রের রয়েছে। তবে এটা গবেষকেরা এখন আবিষ্কার করেছেন মাত্র। তার নানা স্তরে পরীক্ষা হবে। তারপর তা বাজারে আসতে পারবে।

যা এখন সময় সাপেক্ষ। তবে এই যন্ত্র যখন আবিষ্কার হয়েছে তখন ভুল ত্রুটি থাকলেও তা ঠিক করে নিয়ে এটি বাজারে আসবে বলেই নিশ্চিত বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026