Health

৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য ২টি টিকায় অনুমোদন দিল ডিসিজিআই

১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকাকরণ এখন চলছে জোরকদমে। এবার ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্যও সুখবর শোনাল ডিসিজিআই।

ভারতে করোনা সংক্রমণ ফের কিছুটা উর্ধ্বমুখী প্রবণতা দেখাতে শুরু করেছে। এদিকে সব স্কুল খুলে গিয়েছে। ছাত্রছাত্রীরা স্কুল করছে প্রাত্যহিক। তার মধ্যেই কয়েকটি স্কুলে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। যা বাড়ছে।

এই অবস্থায় অনেকেই চতুর্থ ঢেউয়ের সম্ভাবনার কথা তুলে আনছেন। সব মিলিয়ে ছাত্রছাত্রীরা স্কুল করতে গেলে তাদের ঝুঁকি ফের বাড়ছে। যা থেকে অনেকটাই রক্ষা করতে পারে টিকা।

১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা মান্যতা পেয়েছে কিছুদিন হল। তাদের করবিভ্যাক্স প্রদান করা হচ্ছে। কারণ ওই বয়সীদের জন্য ভারতে কেবল একটি টিকারই মান্যতা রয়েছে। প্রশ্ন উঠছিল ১২ বছরের নিচের শিশুদের কবে থেকে টিকাকরণ শুরু হবে? সে প্রশ্নের উত্তরের পথে পা বাড়াল ডিসিজিআই।

সরকারি নিয়ামক সংস্থা ডিসিজিআই এবার ২টি টিকাকে একসঙ্গে ৬ থেকে ১২ বছর বয়সীদের প্রদানে ছাড়পত্র দিল। তবে সার্বিক ছাড়পত্র এখনও মেলেনি। আপাতত ২টি টিকাকেই জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বায়োলজিক্যাল ই সংস্থার তৈরি করবিভ্যাক্সকে মান্যতা দিয়েছে ডিসিজিআই। ফলে এই সংস্থার তৈরি টিকা এবার জরুরি ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সীদের দেওয়া যাবে। আর দেওয়া যাবে ভারতের তৈরি প্রথম করোনা প্রতিষেধক টিকা কোভ্যাক্সিন। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনও একই ছাড়পত্র পেয়েছে ডিসিজিআইয়ের কাছ থেকে।

আর কিছুদিনের মধ্যে এই ২টি টিকাই ৬ থেকে ১২ বছরের সকলের জন্য প্রদানে ছাড়পত্র মিলবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026