Health

মশার হাত ধরে নতুন ভাইরাসের উপদ্রব, মৃত বালক

নাম ওয়েস্ট নাইল ভাইরাস। মশাবাহিত ভাইরাস। এ ভাইরাসের কথা ভারতে অজানা। ভারতে এই ভাইরাসের উপস্থিতিও আগে দেখা যায়নি। ওয়েস্ট নাইল ভাইরাস মার্কিন মুলুকে অবশ্য পরিচিত নাম। মূলত আমেরিকায় এই ভাইরাসের উপদ্রব দেখা যায়। কিন্তু এবার তা ঢুকে পড়ল ভারতেও। ডেঙ্গি, ম্যালেরিয়ার পর এবার মশা নামক আতঙ্কের আর এক হাতিয়ার ওয়েস্ট নাইল ভাইরাস। যা ইতিমধ্যেই কেড়ে নিয়েছে ৬ বছরের এক বালকের প্রাণ।

মার্চের শুরুতে প্রবল জ্বর নিয়ে কোঝিকোড়ের একটি সরকারি হাসপাতালে ভর্তি হয় কেরালার মালাপ্পুরম জেলার বাসিন্দা ওই বালক। তার চিকিৎসা শুরুর পর গত সপ্তাহে তার রক্ত পরীক্ষা করে ধরা পড়ে শরীরে থাবা বসিয়েছে ওয়েস্ট নাইল ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে খবর পৌঁছতেই তারা একটি একটি দল পাঠায় কেরালায়। ওই বালকের দেহে আদৌ ওয়েস্ট নাইল ভাইরাস আছে কিনা তা খতিয়ে দেখা ও থাকলে ওই ভাইরাস কীভাবে ছড়াচ্ছে বা কতটা ছড়িয়েছে তা খতিয়ে দেখতে হাজির হয় দলটি।

ওই বালকের দেহে ওয়েস্ট নাইল ভাইরাস নিশ্চিত হয়। মৃত্যু হয় ওই বালকের। এই ঘটনার পর উদ্বিগ্ন কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন এই ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে কেরালা সরকারকে যাবতীয় সাহায্য দেবে কেন্দ্র। আপাতত কেরালায় ওয়েস্ট নাইল ভাইরাসের অস্তিত্বের খবর মিললেও এখনও দেশের অন্য কোনও রাজ্য থেকে এই ভাইরাস আক্রমণের খবর আসেনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026