Health

ব্রকোলিতে লুকিয়ে আছে ২টি মোক্ষম রোগ সারানোর জাদুকাঠি

অনেকটা ফুলকপির মত দেখতে সবুজ যে ফসলটি ইদানিংকালে মধ্যবিত্তের হেঁশেলেও অনায়াসে জায়গা করে নিচ্ছে তার নাম ব্রকোলি। এর রোগ সারানোর গুণ অবাক করা।

ব্রকোলি দিয়ে সবজির পদ রান্না এখন সাধারণ মানুষের রান্নাঘরেও জায়গা করে নিয়েছে। অনেকটা ফুলকপির মত চেহারার এই সবজি যেমন পুষ্টিগুণসম্পন্ন, তেমনই সুস্বাদু।

এই ব্রকোলিতে এমন এক উপাদান রয়েছে যা ২টি ব্যাধির শরীরে বৃদ্ধি পাওয়া রুখে দেওয়ার জন্য অনবদ্য। গত ২ বছরে বিশ্ববাসী কোভিড নামটার সঙ্গে একবাক্যে পরিচিত। এছাড়া রয়েছে ফ্লু জাতীয় সর্দি, কাশি, জ্বরের ব্যাধি।

সে কোভিড হোক বা ফ্লু, মানবদেহে প্রবেশ করার পর তাদের বাড়বাড়ন্ত অনেকটাই রুখে দিতে পারে ব্রকোলিতে থাকা উপাদান। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই আবিষ্কার করেছেন।

শুধু ব্রকোলি বলেই নয়, গবেষকদের মতে, সালফোরাফেন উপাদানটি ব্রকোলি ছাড়াও রয়েছে বাঁধাকপি বা ব্রাসেলে। যে কোনও ধরনের সবুজ পাতাযুক্ত সবজিরই এই গুণ রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। যা মানবদেহে কোভিড বা ফ্লু রুখে দেওয়ার জন্য যথেষ্ট।

ডেল্টা এবং ওমিক্রন সহ কোভিডের ৬টি ধরনকে ৫০ শতাংশ রুখে দিতে সক্ষম এই সালফোরাফেন। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বিজ্ঞানীরা।

ভারতে কিন্তু বাঁধাকপির যথেষ্ট চল আগে থেকে থাকলেও ব্রকোলির তেমন চল ছিলনা। ব্রকোলি বস্তুটি কি তাই অনেকের অজানা ছিল। কিন্তু এখন সাধারণ সবজির মতই বাজারে বিক্রি হয় ব্রকোলি।

কোনও অচেনা অতি খরচ সাপেক্ষ সবজির মত অবস্থা কিন্তু ব্রকোলির নয়। এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই এই ফুলকপির চেহারার সবজি দেদার বিকোয় হাটেবাজারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026