Health

হার্ট ভাল রাখতে এই খাবারটি ভুলেও ছোঁবেন না

এমন এক খাবার সম্বন্ধে গবেষকরা সাবধান করলেন যা অনেকেই খেতে পছন্দ করেন। এটি চূড়ান্ত পরিমাণে খাদ্যে থাকা কোলেস্টেরল বহন করে।

হার্ট ভাল রাখতে অদ্যাবধি অনেক ধরনের খাবার সম্বন্ধেই সতর্ক থাকার পরামর্শ বিভিন্ন সময়ে সামনে এসেছে। এবার এমন এক খাবার সম্বন্ধে গবেষকরা সাবধান করলেন যা অনেকেই খেতে পছন্দ করেন। তা হল ডিমের কুসুম।

গবেষকরা জানিয়েছেন ডিমের কুসুম চূড়ান্ত পরিমাণে খাদ্যে থাকা কোলেস্টেরল বহন করে। যা খেলে শরীরে কোলেস্টেরলের আধিক্য হতে থাকে। যা আখেরে হৃদযন্ত্রের নানা রোগের কারণ হয়। এমনকি নানা কারণে মৃত্যুরও কারণ হয়।

একটি ডিমে ১৮৬ মিলিগ্রাম খাদ্যে থাকা কোলেস্টেরল থাকে বলে জানিয়েছেন গবেষকেরা। ফলে বেশি পরিমাণে ডিম থেকে ডিমের কুসুমও পেটে যায়। যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।

গবেষকরা সাফ জানিয়েছেন, দেহে যত কোলেস্টেরল কম জমবে ততই কমবে হৃদযন্ত্র ঘটিত অসুস্থতা। হার্টের সমস্যা কমাতে তাই কোলেস্টেরল আছে এমন খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততই মঙ্গল বলে সতর্ক করেছেন তাঁরা।

অনেকে ডিমকে চিজ দিয়ে অমলেট বানিয়ে খেতে পছন্দ করেন। এক্ষেত্রে বিশেষ করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গবেষকেরা। তাঁরা জানিয়েছেন, ডিমকে চিজ দিয়ে অমলেট বানিয়ে খেলে বিপদ আরও বাড়বে। ফলে তা থেকে দূরে থাকাই শ্রেয়।

এখন প্রশ্ন হল তাহলে কী মানুষের রসনা থেকে ডিম বাদ করে দিতে হবে? গবেষকরা বলছেন, ঠিক তা নয়। একজন মানুষের প্রতি সপ্তাহে ৩ থেকে ৪টি ডিম খাওয়া ভাল বলে জানিয়েছেন তাঁরা। তবে ডিম কখনই অতিরিক্ত পরিমাণে ভোজন নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026