Health

বাজারে আসছে ২টি টিকা, তবে দোকানে মিলবে না, কোথায় মিলবে তাও এল প্রকাশ্যে

এতদিন সাধারণ মানুষের হাতে ছিলনা টিকা কেনা। এবার সেটা এল। তবে শর্তসাপেক্ষে। অবশ্য বাজারে এলেও টিকা ২টি এখনই দোকানে পাওয়া যাবেনা।

করোনা প্রতিষেধক টিকা প্রদান ১ বছর পার করেছে। এখন শুরু হয়েছে বুস্টার ডোজ দেওয়ার পর্বও। তবে এখন টিকা নিতে গেলে হয় তা কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে গ্রহণ করতে হত, নতুবা বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল থেকে নিতে হত। বাজার থেকে কিনে কোনও টিকাই পাওয়া যাচ্ছিল না। এবার সেই রাস্তাও খুলে দিল ডিসিজিআই।

কোভিশিল্ড ও কোভ্যাক্সিন, এই ২টি টিকাকে এবার বাজারে ছাড়ার ছাড়পত্র দিয়ে দিল তারা। ফলে তা দোকানে পাওয়ার রাস্তা খুলে গেল। তবে শর্তসাপেক্ষে এই ছাড় মিলেছে।

শর্ত হল এই ২টি সংস্থাকে প্রতি ৬ মাসে একবার করে তাদের সুরক্ষা নথি পেশ করতে হবে। তাছাড়া কোউইনে রেজিস্টার না করে কেউ এই ২টি টিকার কোনওটি কিনতে পারবেননা। তাঁকে বিক্রি করাও যাবেনা।

তার চেয়েও যেটা গুরুত্বপূর্ণ যে এই ২টি টিকা এখন বাজারে বিক্রির রাস্তা খুলে গেলেও তা সাধারণ ওষুধের দোকানে পাওয়া যাবে না। কেউ যদি ব্যক্তিগতভাবে টিকা কিনে তা গ্রহণ করতে চান তাহলে তাঁকে তা কিনতে হবে কোনও হাসপাতালে বা ক্লিনিক থেকেই।

তবে এটা এখন হলেও আগামী দিনে দোকানেই টিকা পাওয়া যাবে বলে ইঙ্গিত মিলেছে। এই ছাড়ের ফলে ক্রমে এবার বাজারে করোনা প্রতিষেধক টিকার প্রবেশ শুরু হয়ে যাবে।

আগামী দিনে অন্য অনেক টিকার মত করোনা প্রতিষেধক টিকাও প্রয়োজন বুঝে মানুষ দোকান থেকে কিনে ব্যবহার করতে পারবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026