করোনা ভাইরাস, প্রতীকী ছবি
ভারতে এখন করোনার তৃতীয় ঢেউ বহমান। কোথাও কোথাও সংক্রমণ কমতে শুরু করলেও সার্বিক চিত্র মোটেও স্বস্তির নয়। তবে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন করোনার তৃতীয় ঢেউ ফেব্রুয়ারির শেষ থেকে নামতে শুরু করবে।
মার্চের শেষে তা অনেকটাই নেমে এপ্রিল থেকে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া পর্যবেক্ষণ।
ভারতে কিন্তু ওমিক্রনের বিএ১ ধরনটি প্রথমে পাওয়া যায়। তা দাপিয়ে বেড়াচ্ছে এখন। এরমধ্যেই ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পর্যবেক্ষণে জানতে পেরেছে ওমিক্রন তার অন্য রূপও ধারণ করেছে।
ধরন বদলে এখন ওমিক্রনের বিএ২ ধরনও সামনে এসেছে। এই ধরনটি ভারতে হুহু করে বাড়ছে। ভারতে বহু সংক্রমিতের দেহে এখনও ওমিক্রন বিএ২ পাওয়া যেতে শুরু করেছে। যদিও ওমিক্রনের আরও একটি ধরন বিএ৩ এখনও ভারতে হানা দেয়নি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।
ভারতে ডিসেম্বর মাসেও যত করোনা রোগী পাওয়া যাচ্ছিল তার মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছিল ডেল্টা ধরনের চেয়ে অনেক কম। কিন্তু জানুয়ারিতে চিত্রটা একদম বদলে গেছে।
এই মাসে এখনও দেখা গেছে ডেল্টা সংক্রমণকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে ওমিক্রন সংক্রমণ। যা এখন বেড়েই চলেছে।
ভারতের ৩টি রাজ্যে ডেল্টা সংক্রমণ বেশি। যে তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। অন্য ২টি রাজ্য হল মহারাষ্ট্র ও ওড়িশা। তাই ওমিক্রন দাপট দেখালেও ভারতে দ্বিতীয় ঢেউ আনা ডেল্টা ধরন কিন্তু এখনও পিছু ছাড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…