রেড ওয়াইন, প্রতীকী ছবি
যাঁরা সোমরস বা সহজ করে বললে মদ্যপান করে থাকেন তাঁদের শরীরে এক এক ধরনের মদের প্রভাব এক এক রকম হয়। একটি গবেষণা বলছে রেড ওয়াইন করোনা সংক্রমণ রুখতে দারুণ উপকারি হয়ে উঠতে পারে।
রেড ওয়াইন পান করলে একজন মানুষের করোনা সম্ভাবনা ১৭ শতাংশ কম হয়। গবেষকেরা বলছেন রেড ওয়াইনে পলিফেনল নামে একটি উপাদান থাকে। যা করোনা রুখতে কাজ করে।
আদপে এই পলিফেনল ফ্লু জাতীয় রোগ রুখতেই উপকারি ভূমিকা নেয়। গবেষকেরা বলছেন যাঁরা সপ্তাহে ৫ গ্লাসের বেশি রেড ওয়াইন পান করেন তাঁদের মধ্যে করোনা সম্ভাবনা কমে ১৭ শতাংশ।
কিন্তু রেড ওয়াইন ছাড়াও তো ওয়াইন হয়। যাকে হোয়াইট ওয়াইন বলা হয়। এই সাদা ওয়াইনও কিন্তু করোনা রুখতে পারে। তবে রেড ওয়াইনের মত অতটা নয়। গবেষকেরা জানাচ্ছেন সপ্তাহে যাঁরা ১ থেকে ৪ গ্লাস হোয়াইট ওয়াইন পান করেন তাঁদের করোনা হওয়ার সম্ভাবনা ৮ শতাংশের মত কমে।
তবে কি সোমরসে করোনা তাড়ানোর উপাদান রয়েছে? গবেষকেরা কিন্তু সাফ জানিয়েছেন ওয়াইনের উপকারিতা যেমন পেয়েছেন তাঁরা, তেমনই বিয়ারের ক্ষেত্রে ঠিক উল্টো হচ্ছে এমন তথ্য পেয়েছেন তাঁরা।
বিয়ার পান করলে বা যাঁরা সিডার পান করতে অভ্যস্ত তাঁদের করোনা সম্ভাবনা ২৮ শতাংশ বাড়ে। সে বিয়ার বা সিডার যত কম বা বেশিই তিনি পান করুন না কেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…