Health

দেশে কবে চুড়ো ছোঁবে ওমিক্রন, কবেই বা সম্পূর্ণ নামবে, জানিয়ে দিলেন বিশেষজ্ঞেরা

দেশজুড়ে ক্রমশ ওমিক্রন সংক্রমণ বাড়ছে। এভাবে তা বাড়তে বাড়তে কবে চুড়ো ছুঁয়ে ফেলবে, কবে থেকেই বা নামবে সংক্রমণ, ধারনা দিলেন বিশেষজ্ঞেরা।

মুম্বই শহরে ওমিক্রন চুড়ো ছুঁয়ে এবার নামতে শুরু করেছে। বাকি মহারাষ্ট্রে কিন্তু এখনও চুড়ো ছোঁয়নি ওমিক্রন। তা চুড়ো ছোঁবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

ভারতের অধিকাংশ জায়গায় ওমিক্রন তার চুড়ো ছোঁবে ১ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। তারপর তা নামতে শুরু করবে দেশজুড়েই। ওমিক্রনের গতিবিধি একদম সাউথ আফ্রিকার মত কাজ করছে।

যত দ্রুত তা চুড়ো ছুঁয়ে ফেলছে, ততই দ্রুত তা নামছে। মুম্বই ও দিল্লি শহরে ওমিক্রনের গতিবিধির সঙ্গে দক্ষিণ আফ্রিকা মডেল একদম মিলে যাচ্ছে। ফলে সেই রাস্তায় সারা দেশেই হাঁটবে ওমিক্রন।

তাহলে তা কবে থেকে নামতে শুরু করবে? এই প্রশ্ন এখন সকলের। বিশেষজ্ঞেরা মনে করছেন ১৫ ফেব্রুয়ারির পর থেকেই ওমিক্রন সংক্রমণ দেশজুড়ে নামতে শুরু করবে। তারপর বেশ দ্রুতই তা নামতে থাকবে। অর্থাৎ ওমিক্রন সংক্রমণ বিদায় নিতে থাকবে।

মার্চ জুড়ে এই বিদায় পর্ব চলবে। তারপর এপ্রিলের পর থেকে ওমিক্রন আর থাকবে না। ভারত অনেকটা সাবলীল সহজ পরিস্থিতি ফিরে পাবে।

ওমিক্রন সংক্রমণ যে দ্রুত বেড়ে দ্রুত নামবে তা আগেই জানা গিয়েছে। তবে এটা এখনও পরিস্কার নয় যে ওমিক্রনেই কি শেষ হবে করোনা দানব, নাকি ফের অন্য রূপে সে হানা দেবে বিশ্বের বিভিন্ন কোণায়? এ আশঙ্কা নিয়েই কিন্তু ওমিক্রন মুক্তির দিন গুনছেন ভারতবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026