Health

স্বাস্থ্যকর্মীদের কাছে এবার টিকা নিয়ে বিশেষ আবেদন কোভ্যাক্সিন নির্মাতাদের

ভারতে ১৮ বছরের উপরে যাঁদের বয়স তাঁদের কোভিশিল্ড ও কোভ্যাক্সিন প্রদান করা হয়েছে। কিন্তু ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে বিশেষ আবেদন জানাল ভারত বায়োটেক।

ভারতে টিকাকরণ শুরু হওয়ার পর ২টি টিকা মান্যতা পায়। যা প্রদান করা হতে থাকে। এরমধ্যে একটি অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। অন্যটি ভারতের হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।

১৮ বছরের ওপরে যাঁদের বয়স তাঁদের গত এক বছরে ২টি টিকার যে কোনও একটি প্রদান করা হয়েছে। শহরাঞ্চল কেন গ্রামাঞ্চলেও কোভিশিল্ডই বেশি ব্যবহৃত হয়েছে।

এরপর ১৫ থেকে ১৮ বছর বয়সীদের শুরু হয় টিকা প্রদান। সেখানে কিন্তু একচেটিয়া কোভ্যাক্সিনের প্রাধান্য। তাও কিছু রিপোর্টের ভিত্তিতে এবার টিকাপ্রদানকারী স্বাস্থ্যকর্মীদের কাছে বিশেষ অনুরোধ জানাল ভারত বায়োটেক।

ভারত বায়োটেকের তরফে স্বাস্থ্যকর্মীদের কাছে আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কেবলমাত্র কোভ্যাক্সিনই প্রদান করেন। অন্য কোনও টিকা নয়। কারণ যাবতীয় পরীক্ষায় তারাই কেবল উত্তীর্ণ হয়েছে। তাদের কাছেই রয়েছে ২ থেকে ১৮ বছর বয়সীদের টিকার ছাড়পত্র।

সংস্থার দাবি, তারা এমন বেশ কিছু রিপোর্ট পেয়েছে যে কোথাও কোথাও কোভ্যাক্সিন ছাড়া অন্য টিকা প্রদান করা হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের। এটা যেন আগামী দিনে স্বাস্থ্যকর্মীরা দেখে নেন যে তাঁরা কেবলমাত্র কোভ্যাক্সিনই প্রদান করছেন। অন্য কোনও টিকা নয়।

গত ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভারত জুড়ে টিকাকরণ শুরু হয়েছে। এখনও প্রায় ৪ কোটি কিশোর কিশোরীকে এই টিকার প্রথম ডোজ প্রদান করা হয়ে গেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026