Health

১২ থেকে ১৪ বয়সীদের জন্য টিকা কবে থেকে, মিলল ইঙ্গিত

এখন ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ চললেও এখনও ১৫-র নিচের বয়সের ছেলেমেয়েদের টিকা দেওয়া শুরু হয়নি। এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য টিকা দেওয়া শুরু হচ্ছে।

গত ১৬ জানুয়ারি টিকাকরণে ১ বছর পূর্ণ করেছে ভারত। তবে এই টিকাকরণে এখনও যোগ্য বলে বিবেচিত হয়নি ১৫ বছরের কম বয়সীরা। এখন চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ। ইতিমধ্যেই ৪৫ শতাংশ ভারতীয় কিশোর কিশোরী টিকার প্রথম ডোজ পেয়েছে। এখনও জোরকদমেই চলছে বাকি মানুষের টিকাকরণের পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ।

কিন্তু তার চেয়ে নিচের বয়সীদের টিকা কবে? এই প্রশ্ন বারবার উঠছিল। অবশেষে যা ইঙ্গিত মিলেছে তাতে মার্চ মাসের শুরু থেকেই শুরু হতে পারে ১২ থেকে ১৫ বছর বয়সীদের টিকাকরণ।

তবে এখনও একটি বৈঠক বাকি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে। শুরু হলেও কোভিশিল্ড কিন্তু পাবেনা এই বয়সীরা। পাবে অন্য ২টি টিকার একটি।

ভারতীয় নিয়ামক সংস্থা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন ইন ইন্ডিয়া আগামী ফেব্রুয়ারি মাসে একটি বৈঠকে বসছে। সেখানেই স্থির হবে কবে থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে।

তবে সংবাদ সংস্থার সূত্রের খবর মার্চ পয়লা থেকেই শুরু হবে ১২ বছরের ওপরের বয়সীদের টিকাকরণ। এই বয়সীদের টিকাকরণের জন্য ইতিমধ্যেই ২টি টিকাকে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই।

একটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অন্যটি জাইডাস ক্যাডিলার জাইকভডি। ১২ বছরের ওপরের বয়সীদের কোভিশিল্ড দেওয়া হবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026