Health

ওমিক্রন সারলেও ছেড়ে যাচ্ছে অন্য সমস্যা, যা ক্রমশ বাড়ছে, বলছেন বিশেষজ্ঞেরা

এর আগেও করোনার অন্য রূপগুলির ক্ষেত্রে দেখা গেছে তা সেরে যাওয়ার পরও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রোগীরা। ওমিক্রনের ক্ষেত্রে একটি সমস্যা মাথাচাড়া দিচ্ছে।

এর আগেও করোনার আলফা, ডেল্টা সহ বেশ কয়েকটি রূপ দেখেছে বিশ্ব। সেসব করোনা প্রকার সেরে গেলেও তা ছেড়ে গেছে অন্য শারীরিক সমস্যা।

কাউকে হাড়ের ব্যথা ভুগিয়েছে বা ভোগাচ্ছে, কারো মস্তিষ্কে সমস্যা হচ্ছে, কারও কিডনি তো কারও লিভার তো কারও হৃদরোগের সমস্যা বেড়েছে।

এখন বিশ্বজুড়ে ওমিক্রন তাণ্ডব দেখাচ্ছে। এই ওমিক্রন থেকে অনেকে দ্রুত সেরেও উঠছেন। কিন্তু ওমিক্রনও একটা সমস্যা অনেকের ক্ষেত্রে ছেড়ে দিয়ে যাচ্ছে। যা ক্রমশ ওমিক্রন থেকে সেরে ওঠা রোগীদের ক্ষেত্রে বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন সেরে গেলেও তা একটা পিঠের ব্যথার জন্ম দিচ্ছে। যা থেকে যাচ্ছে দীর্ঘদিন। এই পিঠের ব্যথা একদম কোমর পর্যন্ত নামছে।

এর আগে ডেল্টা প্রকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল সংক্রমিত হলে স্বাদ, গন্ধ চলে যাচ্ছিল, কিন্তু পিঠে ব্যথা অতটাও হচ্ছিল না। ওমিক্রনের ক্ষেত্রে হচ্ছে ঠিক উল্টো।

পিঠের ব্যথা বাড়ছে কিন্তু স্বাদ বা গন্ধ হারাচ্ছে না। ফলে বিশ্বজুড়েই পিঠে ব্যথা ওমিক্রনের এক বড় চিন্তার কারণ হয়েছে। আর বিশেষজ্ঞেরা দেখেছেন এটা ক্রমশ ওমিক্রন রোগীদের ক্ষেত্রে বাড়ছে। এই সমস্যা থেকে কীভাবে রোগীদের মুক্ত করা যায় সে বিষয়টিও ভেবে দেখছেন চিকিৎসকেরা।

ওমিক্রন কিন্তু ভারতে তৃতীয় ঢেউ ডেকে এনেছে। যার প্রধান উপসর্গই হল নাক দিয়ে জল পড়া, কাশি, ক্লান্তি ও জ্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026