Health

ফের নয়া রূপে হানা, এবার নাম ডেল্টাক্রন

ফের নয়া রূপে হাজির হল সংক্রমণ। ওমিক্রন মিউটেশন থেকেই নয়া রূপের জন্ম হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ডেল্টাক্রন। ইতিমধ্যেই সংক্রমণ শুরু করেছে এই নয়া ধরন।

বারবার তার রূপ বদল করছে করোনা। মিউটেশনের পর নয়া রূপে হাজির হচ্ছে। নতুন করে সংক্রমণ ও তার নয়া উপসর্গ নিয়ে হানা দিচ্ছে মানবজীবনে।

এখন বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনারই একটি ধরন ওমিক্রন। এই ওমিক্রন দাপটের মধ্যেই এবার হাজির হল আর এক নয়া প্রকার ডেল্টাক্রন। যা ওমিক্রনের দশম মিউটেশনে তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

ইতিমধ্যেই হানা দিয়ে সংক্রমণ শুরু করেছে এই ডেল্টাক্রন। যার দিকে কঠোর নজর রাখছেন বিশেষজ্ঞেরা। এটি ওমিক্রনের মতই ফের কোনও নয়া আতঙ্ক নিয়ে হাজির হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে তা সংক্রমণ শুরু করায় চিন্তা থেকেই যাচ্ছে।

সাইপ্রাসে প্রথম এই নয়া ধরনের খোঁজ মিলেছে। সাইপ্রাসের ২৫ জন বাসিন্দা এই ডেল্টাক্রনে সংক্রমিত। এই ২৫ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

যদিও সাইপ্রাসের স্বাস্থ্যমন্ত্রক বলছে এখনই ভয় পাওয়ার মত অবস্থা নয়। এটি কতটা মারাত্মক তা পরিস্কার নয়। তবে তাদের ধারনা ডেল্টাক্রনকে সাইপ্রাসের মধ্যেই বেঁধে ফেলা যাবে। অন্যত্র ছড়াতে দেওয়া থেকে আটকে দেওয়া যাবে।

প্রসঙ্গত কয়েকদিন আগেই কিন্তু ফ্রান্সও করোনার একটি ধরন পেয়েছে। আইএইচইউ নামে ওই করোনা প্রকারও চিন্তার ভাঁজ পুরু করেছে।

তবে তা কতটা ভয়ংকর হবে তা এখনও পরিস্কার নয়। কারণ ১২ জন সংক্রমিতকে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করে আইএইচইউ-র ধরনধারণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে রাজি নন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

কর্কট রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026