Health

করোনা থেকে বাঁচতে এবার বড় ভরসা হতে চলেছে হাঙর

করোনা অতিমারি যে এখনও বিদায় নেয়নি তা সকলের জানা। বরং নানা রূপে আছড়ে পড়ছে করোনা। যে ত্রাস থেকে মানুষকে রক্ষা করতে পারে হাঙর।

সমুদ্রে এক ত্রাসের নাম হাঙর। বহু মানুষের জীবন কেড়েছে এই অতিকায় মৎস্য। যার তীক্ষ্ণ দাঁত আর শক্ত চোয়াল বহু মানুষের অঙ্গহানি ঘটিয়েছে। জীবন কেড়ে নিয়েছে।

এখনও কোথাও সমুদ্রের ধারের কাছাকাছিও হাঙরের দেখা মিললে তখনই সেই বিচে সমুদ্রে নামা নিষেধ করা হয়। সেই সমুদ্রের আতঙ্ক এখন করোনা তাড়াতে মানুষের বড় ভরসা হতে পারে।

এতদিন যে মানুষের প্রাণ কেড়েছে, তা এবার মানুষের জীবনরক্ষা করতে চলেছে। অন্তত তেমনই দাবি করছেন মার্কিন মুলুকের উইসকনসিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।

গবেষকেরা দাবি করেছেন, হাঙরের দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেখানে একটি বিশেষ ধরনের প্রোটিন থাকে। ভিএনএআর নামে ওই প্রোটিন মানুষের অ্যান্টিবডির চেয়ে ১০ গুণ ছোট।

এই ভিএনএআর প্রোটিন কিন্তু করোনার বিভিন্ন ধরনের প্রকার থেকে মানুষকে রক্ষা করতে পারে। কারণ এই প্রোটিন সংক্রমিত প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে তার সংক্রমণ রুখে দিতে পারে।

হাঙরের প্রোটিনকে কাজে লাগিয়ে এই যদি ওষুধ তৈরি করা যায় তাহলে তা সস্তা হবে বলেও জানিয়েছেন গবেষকেরা। তবে এই পুরো প্রক্রিয়া গবেষণাগারে প্রমাণিত হলেও তা মানবদেহে এখনও প্রয়োগ করে দেখা হয়নি।

সেই পরীক্ষা হয়ে যদি তা সফল হয় তাহলে হাঙর কিন্তু মানুষকে করোনা আতঙ্ক থেকে মুক্তির রাস্তা খুলে দিতে পারে। যা অবশ্যই মানবসভ্যতার জন্য এক বড় প্রাপ্তি হয়ে থেকে যাবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026