Health

অনন্য আবিষ্কার, ওমিক্রনে আক্রান্ত কিনা জানতে লাগবে মাত্র ২ ঘণ্টা

করোনা সংক্রমিত কিনা তা জানতে বেশি সময় এখন লাগছে না। তবে করোনা আক্রান্ত রোগীর স্ট্রেন ওমিক্রন কিনা তা জানতে সময় লাগছে। তা আর লাগবেনা।

করোনা হয়েছে কিনা তা জানার জন্য পরীক্ষাগুলি এখন অনেকটাই জলভাত হয়ে গেছে। কিন্তু সেই করোনা সংক্রমিত রোগী ওমিক্রনে আক্রান্ত কিনা তা জানতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। ওমিক্রন কিনা জানতে কমপক্ষে ৩৬ ঘণ্টা লাগছে। আর পুরো জিনোম সিকোয়েন্সিং জানতে লেগে যাচ্ছে ৪ থেকে ৫ দিন।

করোনা সংক্রমিত ব্যক্তি ওমিক্রন স্ট্রেনে আক্রান্ত কিনা তা জানতেই এতটা সময় লেগে যাওয়াটা সমস্যার কারণ হচ্ছিল। এবার সেই সমস্যা থেকে মুক্তি মিলবে।

আইসিএমআর-এর রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা কোনও ব্যক্তি ওমিক্রন স্ট্রেনে আক্রান্ত কিনা জানার জন্য একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন।

ডিব্রুগড়ের ল্যাবে হাইড্রোলিসিস পরীক্ষা ভিত্তিক একটি রিয়েল টাইম আরটি-পিসিআর পরীক্ষার বন্দোবস্ত তাঁরা করেছেন। যাতে নমুনা সংগ্রহের ২ ঘণ্টার মধ্যে বলে দেওয়া যাবে রোগী ওমিক্রনে আক্রান্ত কিনা।

এতে দ্রুত তাঁকে আলাদা করে চিকিৎসা শুরুর কাজও তরান্বিত হবে। যে ওমিক্রন সংক্রমণ জানতেই এখন ৩ থেকে ৪ দিন লেগে যাচ্ছে, সেখানে মাত্র ২ ঘণ্টায় ওমিক্রন কিনা জানার পদ্ধতি আবিষ্কার শুধু ভারতবাসীর জন্যই নয়, বিশ্বের জন্যও এক অতিপ্রয়োজনীয় আবিষ্কার। যা ভারত বিদেশকেও দিতে পারে।

পশ্চিমবঙ্গের জিসিসি বায়োটেক নামে একটি পিপিপি মডেলের সংস্থা এই কিট তৈরি করবে। তারপরই তা দিয়ে পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রসঙ্গত ভারতে এখনও পর্যন্ত ৩৩ জনের দেহে ওমিক্রন পাওয়া গিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026