Health

সামনে দেখতে সমস্যা, আগামী দিনে আর চশমার দরকার পড়বে না

চশমা নামক বস্তুটি থেকে এবার ক্রমে মুক্তির পথ প্রশস্ত হচ্ছে। ইতিমধ্যেই চল্লিশোর্ধদের আর চশমার প্রয়োজন হবে না এমন আবিষ্কার সামনে এসে পড়ল।

চোখের সমস্যা বিশ্বের বহু মানুষেরই। কম বয়সে দূরে দেখার সমস্যা। আর বয়স বাড়ার পর কাছে দেখারও সমস্যা বাড়তে থাকে। বিশেষত দেখা যায় চল্লিশোর্ধদের সামনে দেখার সমস্যা বাড়ে।

যার জন্য সামনে ও দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য তাঁদের বাইফোকাল বা প্রোগ্রেসিভ লেন্স ব্যবহার করতে পরামর্শ দেন চিকিৎসকেরা। ফলে সেই চশমার হাত থেকে মুক্তি মেলেনা।

এখন চশমার পরিবর্তে অবশ্য কন্টাক্ট লেন্স ব্যবহার করেন অনেকে। তবে তা আবার সকলের পছন্দের নয়। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন ছিল বিজ্ঞান এত উন্নতি করছে আর চশমার বিকল্প বানাতে পারছে না? এর উত্তর অবশেষে এসে পড়ল।

মার্কিন যুক্তরাষ্ট্রে এফডিএ অনুমোদন পেয়ে গেল একটি চোখের ড্রপ। এই ড্রপ প্রস্তুতকারক সংস্থার দাবি, এই ড্রপে সামনে দেখার সমস্যা মিটে যাবে। ফলে আর চশমার দরকার পড়বে না।

এই ড্রপ সবচেয়ে বেশি কাজে লাগবে চল্লিশোর্ধদের বলেও জানিয়েছে সংস্থা। এই ড্রপ বাজারে এলে শুধু মার্কিন মুলুকেই প্রায় ১৩ কোটি মানুষ সামনে দেখার সমস্যা থেকে মুক্তি পাবেন। মুক্তি পাবেন চশমা থেকে।

প্রস্তুতকারক সংস্থা জানাচ্ছে এই ড্রপ দেওয়ার পর মাত্র ১৫ মিনিটের মধ্যেই তা কাজ শুরু করে। আর ৬ থেকে ১০ ঘণ্টার মধ্যেই রোগী চোখে স্পষ্ট দেখতে পাবেন। মাত্র কয়েক ঘণ্টায় তাঁর দেখার ক্ষমতা বদলে যাবে।

৭৫০ জন রোগী এই ড্রপের ট্রায়াল পর্যায়ে অংশ নিয়েছিলেন। তাঁরা কিন্তু এই ড্রপের কার্যকারিতায় বেজায় খুশি। সকলেই মেনে নিচ্ছেন এই ড্রপ মানুষের জীবন বদলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026