Health

করোনা সরাসরি প্রভাব ফেলতে পারে শরীরের একটি বিশেষ অঙ্গে

করোনা হলে তা বেশ কিছুদিন ভুগিয়ে অনেককে রেহাই দিচ্ছে। কিন্তু অন্য প্রভাব ফেলে যাচ্ছে দেহে। অনেকের শরীরের একটি অঙ্গে ভয়ংকর প্রভাব ফেলছে করোনা।

করোনা হলে তা সেরেও যাচ্ছে অধিকাংশ মানুষের। কিন্তু তার প্রভাবে শরীরে নানা ক্ষতি হয়ে যাচ্ছে। অনেকের ধারনা করোনা সরাসরি ফুসফুসের ক্ষতি করে। কিন্তু শুধু ফুসফুসের নয়, করোনা অন্য অঙ্গেরও ক্ষতি করছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে হওয়া একটি গবেষণায় দেখা গেছে করোনা সরাসরি ক্ষতি করছে কিডনির। করোনা সংক্রমণের শিকার ২৫ শতাংশ মানুষেরই কিডনির বড় ক্ষতি করে দিয়ে যাচ্ছে করোনা।

গবেষকেরা জানাচ্ছেন, কিডনির কোষের ওপর করোনার জেরে সরাসরি কুপ্রভাব পড়ছে। তাঁরা জানাচ্ছেন, করোনা হলে শরীর তাকে রোখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োগ করে। করোনার সঙ্গে লড়তে শরীরে সাইটোকিন নির্গত হতে থাকে। বলা ভাল লড়াই জারি রাখতে শরীর সাইটোকিনের ঝড় শুরু করে দেয়।

আচমকা শরীরে সাইটোকিন প্রচুর পরিমাণে নির্গত হতে থাকায় তা সরাসরি কোষ ও শরীরের বিভিন্ন অঙ্গে প্রভাব ফেলতে শুরু করে। এর জেরে কিডনির কোষগুলির ওপর আচমকা আক্রমণ শুরু হয়। যা বড় ধরনের ক্ষতি করে কিডনির।

গবেষকেরা জানাচ্ছেন, করোনার জেরে ফুসফুস বা হৃদযন্ত্রের যেমন ক্ষতি হচ্ছে এবং চিকিৎসকেরা সেদিকে নজর রাখছেন, ঠিক তেমনই কিডনিরও ক্ষতি হতে পারে। তাই সেদিকেও নজর রাখতে হবে।

কিডনি কতটা কম কাজ করছে তা পর্যবেক্ষণের দরকার রয়েছে। তাই করোনা হওয়া রোগীদের সেরে ওঠার পর ৩ থেকে ১২ মাস পর্যন্ত কিডনি পরীক্ষার প্রয়োজন রয়েছে বলে পরামর্শ দিয়েছেন তাঁরা। কারণ এঁদের অনেকের কিডনির সমস্যা এক দীর্ঘকালীন সমস্যা হয়ে উঠতে সময় নেবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026