Health

ডিসেম্বরেই ভারতে আসছে ১ ডোজের টিকা

ডিসেম্বরেই ভারতে আসতে চলেছে একটি ১ ডোজের টিকা। একথা জানিয়েছে উৎপাদক সংস্থা। ভারতে এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল করছে ভারতেরই একটি সংস্থা।

ভারতে আসতে চলেছে আরও ১টি টিকা। এটির বিশেষত্ব এটি ১টি ডোজের টিকা। অর্থাৎ একবার এই টিকা নিলেই ডোজ সম্পূর্ণ। ঝঞ্ঝাট কম।

রাশিয়ার এই টিকা স্পুটনিক লাইট নামে পরিচিত। রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড-এর সিইও কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, ভারতে এই টিকাপ্রদান তাঁরা ডিসেম্বরেই শুরু করতে চান।

গত সেপ্টেম্বর মাসেই এই টিকার ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল পর্ব পরিচালনার অনুমোদন ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরি-কে দেয় ডিসিজিআই।

রাশিয়ার অন্য টিকা স্পুটনিক ভি আগেই ভারতে জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র পেয়েছে। এই স্পুটনিক ভি-এর উপাদানই রয়েছে স্পুটনিক লাইট টিকায়।

প্রসঙ্গত স্পুটনিক ভি টিকার দ্বিতীয় ডোজের ৬ থেকে ৮ মাস পরেও তা ৮০ শতাংশ কার্যকরী বলে জানিয়েছে সান মারিনোর স্বাস্থ্য দফতর। ভারতে জাইডাস ক্যাডিলার টিকাও আসতে চলেছে। যা আবার ৩ ডোজের।

তবে ভারতের সংস্থা হওয়ায় জাইডাস ক্যাডিলা নিয়ে ভারতবাসী বেশি উৎসাহী। ভারতে এখনও বহু মানুষের টিকাকরণ বাকি রয়েছে। এছাড়া ভারতে ক্রমশ আলোচনার কেন্দ্রে পৌঁছচ্ছে করোনার বুস্টার ডোজ।

সব মিলিয়ে এখনও ভারতে প্রচুর টিকার প্রয়োজন রয়েছে। তাই যত টিকা ভারতে আসে ততই তা দেশবাসীর জন্য ভাল। তাতে টিকাকরণ গতি পাবে। সরকারেও সুবিধা হবে। এতে দেশ করোনার বিরুদ্ধে লড়াই আরও জোরদারভাবে লড়তে পারবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026