Health

মাস্ক পরলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি, পরিস্কার করল গবেষণা

করোনা টিকা নেওয়া হোক বা না হোক, মাস্ক পরা আবশ্যিক। তাতে করোনা সংক্রমণের ঝুঁকি কমে। কিন্তু কতটা কমে, তার উত্তর এবার দিল একটি গবেষণা।

এখন রাস্তাঘাটে অনেককেই মাস্ক না পরে ঘুরতে দেখা যায়। যদিও সরকারের তরফে বারবার সতর্ক করে জানানো হচ্ছে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া উচিত নয়।‌

অনেকে আবার স্বস্তিতে ভুগছেন যে তাঁদের ২টি ডোজ যখন টিকার নেওয়া আছে তখন আর মাস্ক পরার দরকার নেই। কিন্তু এটা ভুল ধারণা। আর তা পরিস্কার করেছেন বিশেষজ্ঞেরা।

কারণ মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু কতটা কমায়?‌ মাস্ক পরলে করোনা থেকে দূরে থাকার সম্ভাবনা কতটা? সেটাই এবার পরিস্কার করলেন অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং চিনের একদল গবেষক।

তাঁরা দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন মাস্ক পরলে একজনের ৫৩ শতাংশ কমে করোনা হওয়ার সম্ভাবনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩০টি গবেষণা চালানোর পর অবশেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

মুখে মাস্ক দেওয়ায় যেমন করোনার ঝুঁকি ৫৩ শতাংশ হ্রাস পায়, ঠিক তেমনই হাত ধোওয়ার ক্ষেত্রেও। করোনা থেকে দূরে থাকতে হাত ধোওয়ার কথা বারবার বলা হয়েছে।

এই হাত নিয়মিত ধুলেও ৫৩ শতাংশ কমে করোনার ঝুঁকি বলে জানিয়েছেন গবেষকেরা। আর সামাজিক দূরত্বে কতটা কমে ঝুঁকি?

গবেষকেরা জানিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে পারলে ২৫ শতাংশ কমে করোনা হওয়ার সম্ভাবনা। ফলে হাত ধোওয়া, মুখে মাস্ক রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় ঘাটে চলাফেরা করা অবশ্যই করোনাকে দূরে রাখার বড় হাতিয়ার বলে ব্যাখ্যা করেছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026