Health

কুকুর বেড়ালদেরও ছাড়ছে না করোনার মারণ প্রকার

মানুষের সঙ্গেই ওদের জীবনের একটা বড় অংশ কেটে যায়। তাদেরও ছাড়ছে না করোনা। এবার করোনার একটি মারণ প্রকার দাপট দেখাচ্ছে বেড়াল ও কুকুরদের ওপর।

মানুষের আশপাশেই ওদের ঘোরাঘুরি। কেউ ওদের পোষেন, কেউ পোষেন না। ভারতে কুকুর পোষার প্রবণতা যত বেশি, বেড়াল পোষার প্রবণতা অতটা বেশি নয়। তবে অনেকেই পোষেন। এছাড়াও লোকালয়ে বেড়াল আকছার দেখতে পাওয়া যায়।

রাস্তায় যেসব কুকুর জীবন কাটিয়ে দেয় তারাও পাড়ায় পাড়ায় অতি চেনা সঙ্গী। মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এসব প্রাণি। এবার এদের মধ্যেও করোনার থাবা দেখতে পাওয়া যাচ্ছে। কুকুর ও বেড়ালদের মধ্যে দেখা যাচ্ছে করোনার আলফা প্রকার।

ব্রিটেনের বিজ্ঞানীরা কুকুর ও বেড়ালের মধ্যে আলফা প্রকার দেখতে পেয়েছেন। আরটি-পিসিআর পরীক্ষায় ১টি কুকুর ও ২টি বেড়ালের দেহে করোনার আলফা প্রকার দেখা গেছে। অন্য ২টি বেড়াল ও ১টি কুকুরের দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে।

এমনও দেখা যাচ্ছে যে যাঁরা এদের পুষেছেন তাঁদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিতে শুরু করেছে। এতদিন পশুদের মধ্যে করোনা সংক্রমিত হচ্ছিল প্রধানত মানুষের থেকে। এখন উল্টো হয়ে মনিবদের করোনা সংক্রমিত করা শুরু করল পোষ্য কুকুর বা বেড়াল।

এর আগেই সিংহ সহ বেশকিছু পশুর মধ্যে করোনা পাওয়া গিয়েছে। এমনকি করোনায় মৃত্যুও হয়েছে পশুদের। কিন্তু গৃহপালিত পশুদের মধ্যে সেভাবে করোনা দেখতে পাওয়া যাচ্ছিল না। এবার সেটাও শুরু হল।

সেইসঙ্গে সংক্রমিত কুকুর বেড়ালদের সঙ্গে থাকা অন্য কুকুর বেড়ালদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026