ফাইল : কলকাতায় কোভ্যাক্সিন টিকাকরণ, ছবি - আইএএনএস
ভারতে টিকা প্রদান শুরুর পর ২টি টিকা প্রদান করা হচ্ছিল দেশবাসীকে। একটা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি কোভিশিল্ড এবং ভারতের সংস্থা ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। কোভ্যাক্সিনই ছিল প্রথম দেশে তৈরি করোনা প্রতিষেধক টিকা যা সরকারের মান্যতা পায় এবং তা দেশবাসীকে দেওয়াও হয়। যা এখনও দেওয়া হচ্ছে।
এদিকে কোভ্যাক্সিনের ২টি ডোজ নেওয়ার সার্টিফিকেট কিন্তু অন্য দেশে গ্রাহ্য হচ্ছেনা। এর পিছনে বড় কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান্যতা। যা তারা এখনও কোভ্যাক্সিনকে প্রদান করেনি।
এখনও বেশ কিছু নথি চেয়ে পাঠিয়েছে হু। সেইসব নথি খতিয়ে দেখে তারা কবে কোভ্যাক্সিনকে কবে মান্যতা দেয় সেদিকে তাকিয়ে আছে গোটা দেশ।
হু এখনও মান্যতা না দিলেও তাদের দেশে কেউ কোভ্যাক্সিনের ২টি ডোজ নিয়ে ঢুকলে কোনও সমস্যা নেই বলে জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াই হল বিশ্বের প্রথম দেশ যারা এই মান্যতা দিল। কিন্তু ভারতের জন্য খুশির আরও কারণ ছিল।
অস্ট্রেলিয়ার পর সোমবারই আরও ৫টি দেশ কোভ্যাক্সিনকে একই মান্যতা দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, অস্ট্রেলিয়া ছাড়াও আরও ৫টি দেশ কোভ্যাক্সিনের ২টি ডোজের সার্টিফিকেটকে মান্যতা দিয়েছে। এগুলি হল, মঙ্গোলিয়া, এস্তোনিয়া, মরিশাস, কিরঘিজস্তান এবং স্টেট অফ প্যালেস্টাইন।
একদিনে ৬টি দেশের মান্যতা কিন্তু ভারতীয়দের মুখে হাসি ফুটিয়েছে। যা হয়তো হু-কেও দ্রুত কোভ্যাক্সিনকে মান্যতা দিতে প্রভাবিত করবে বলে মনে করছেন অনেকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…