Health

এক অতিমারিতে রক্ষে নেই, দোসর ট্যুইনডেমিক

এক করোনা সামাল দিতে গোটা বিশ্ব হিমসিম খাচ্ছে। তার মধ্যেই এবার অন্য চিন্তার কথা শোনালেন গবেষকেরা। ট্যুইনডেমিকের চিন্তা বাড়ছে।

বিশ্বজুড়ে করোনার দাপট কিন্তু এখনও কমেনি। যদিও তাতে লাগাম দিতে করোনা প্রতিষেধক টিকাকরণ চলছে জোরকদমে। তার মধ্যেই অন্য চিন্তার কথা শোনালেন গবেষকেরা। শীত আসার আগেই তাঁরা তাঁদের সতর্কবার্তা শুনিয়ে দিয়েছেন। আর যার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে শিশুদের ওপর।

শীতে প্রতিবছরই আমেরিকায় শয়ে শয়ে শিশু আরএস ভাইরাসে আক্রান্ত হয়। শুরু হয় শ্বাসকষ্ট। এমন পরিস্থিতিও হয় যে তাদের কাউকে কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়।

গতবছর আমেরিকার একটা বড় অংশ লকডাউনে ছিল। এছাড়া সকলেই প্রায় মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মত দিকগুলি মেনে চলার চেষ্টা করছিলেন। ফলে গত বছর আমেরিকায় শীতের ফ্লু সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।

এবার কিন্তু সে পরিস্থিতি নয়। জীবন গত বারের চেয়ে সচল। ফলে ফ্লু ফের মাথাচাড়া দেবে বলে আগেভাগেই সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

তাই এবার শীতে একা করোনা নয়, তার সঙ্গে যুক্ত হতে চলেছে ফ্লুয়ের দাপট বলে সতর্ক করেছেন তাঁরা। যাকে তাঁরা বলছেন ট্যুইনডেমিক।

আমেরিকায় তাই দ্রুত ফ্লুয়ের টিকা নেওয়ার কথাও বলা হচ্ছে। কারণ শিশুরা তো বটেই বড়রাও সমানভাবে প্রতিবছর শীতে ফ্লুয়ে আক্রান্ত হন।

বিজ্ঞানীরা একথাও বলছেন যে গত বছর মাস্ক ঠিকঠাক ব্যবহার বা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টার মত পরিস্থিতি রাখতে পারলে ফ্লুকেও প্রতিরোধ করা সম্ভব।

কিন্তু বাস্তবে বোধহয় তা সম্ভব নয়। কারণ জীবন যত করোনা সংকট কাটিয়ে সচল হতে থাকবে ততই পরিস্থিতিতে বদল হতে থাকবে। তাই আপাতত আমেরিকার সবচেয়ে বড় চিন্তা ট্যুইনডেমিক ঠেকানো। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026