Health

মাত্র ২০ মিনিটে এই কাজটি স্ট্রেস কাটাবে, মন ভরবে খুশিতে

মার্কিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা থেকে এমনই তথ্য উঠে আসছে। জীবনে নানা কাজের চাপ মনকে অশান্ত রাখে। স্ট্রেস তৈরি করে।

অনেকে মর্নিং ওয়াক করে থাকেন। অনেকে জগিং করেন। অনেকে আবার ইভনিং ওয়াক করেন। কিন্তু শরীর ঠিক রাখতে এসব না করে কেবল দিনের ২০টি মিনিট পার্কে ঘুরলে ম্যাজিকের মত ফল হয়। অ্যালাব্যামা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণা থেকে এমনই তথ্য উঠে আসছে।

তাঁদের দাবি, কেউ যদি দিনে ২০টি মিনিট বার করে পার্কে প্রকৃতির কাছে কাটাতে পারেন তবে তাঁর মানসিক চাপ, মানসিক অবসাদ একদম কেটে যাবে। শরীর, মন ভরে উঠবে আনন্দে।

পার্কে কাটালে মন ভাল হয়। আর মন ভাল হলে তার সঙ্গে শরীরেও প্রভাব পড়ে। শরীরও ভাল থাকে। ফলে শরীর, মন দুয়ের জন্যই পার্কে কিছুটা সময় কাটানো ভাল।

প্রসঙ্গত যাঁরা গ্রামেগঞ্জে থাকেন, তাঁদের জীবনটাই সারাক্ষণ প্রকৃতির সঙ্গে মিশে আছে। কিন্তু শহুরে জীবনে সবুজের স্পর্শ মেলা ভার। নানা কাজের চাপ মনকে অশান্ত রাখে। স্ট্রেস তৈরি করে। এর থেকে মুক্তি পেতে পার্ককে দাওয়াই হিসাবেই দেখছেন গবেষকেরা।

অনেক সময় বার্ধক্যজনিত কারণে বা অন্য কোনও শারীরিক সমস্যার কারণে অনেকেই শরীরচর্চা করে উঠতে পারেননা। তাঁরাও যদি কোনও দৈহিক কসরত না করে কেবল ২০টি মিনিট পার্কে কাটান তাহলে তাঁদের মন ও শরীর দুই ভাল থাকবে বলে দাবি করেছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026