Health

ঋতুকালীন সমস্যা তৈরি করেছে করোনার মানসিক চাপ

করোনাকে কেন্দ্র করে বাড়তে থাকা মানসিক চাপ ঋতুকালীন শারীরিক সমস্যা তৈরি করেছে। যে সমস্যায় জর্জরিত ৫৪ শতাংশ মহিলা। এমনই বলছে গবেষণা।

করোনা মানব জীবনে নানা ক্ষতি করে গেছে। শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি এবং অনেক পরিবারে পরিজন হারানোর ক্ষতি। গোটা বিশ্বকে ঠেলে দিয়েছে পুরনো স্বাভাবিক ছন্দবিহীন নিউ নর্মাল নামক জীবনে।

করোনা মানসিক দিক থেকে অনেক মানুষের ক্ষতি করেছে। করোনা দাপট শুরুর পর থেকে নারী-পুরুষ নির্বিশেষে কমবেশি মানসিক চাপের মধ্যে পড়েছেন। মহিলাদের ক্ষেত্রে মানসিক চাপ এক শারীরিক সমস্যার জন্ম দিয়েছে।

গবেষণায় দেখা গেছে বিশ্বের ৫৪ শতাংশ মহিলারই ঋতুস্রাবের মাসিক চক্র ভেঙে গিয়েছে। বিভিন্ন মাসে বদলে যাচ্ছে ঋতুস্রাবের সময়। অথচ এমনটা তাঁদের করোনার আগে ছিলনা। একটা নিয়ম মেনে মাসিক হচ্ছিল প্রাকৃতিক নিয়ম মেনে।

ঋতুস্রাবের সময় এদিক ওদিক হওয়াটা অনেকের শরীরে বিরূপ প্রভাব ফেলছে। আবার দেখা যাচ্ছে অনেক মহিলা যাঁরা নানা কারণে অতিরিক্ত মানসিক চাপের শিকার হয়েছেন করোনার সময় তাঁদের অনেকের অতিমাত্রায় ঋতুস্রাব হচ্ছে। তুলনায় চাপ যাঁদের কিছুটা কম ছিল তাঁদের কম হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখেছেন অতিরিক্ত চাপ মানুষের স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যকলাপে প্রভাব ফেলে। ভাল থাকায় প্রভাব ফেলে। সেটাই হয়েছে মহিলাদের ঋতুস্রাবের ক্ষেত্রেও।

২০০ জন বিভিন্ন বয়সের মহিলাকে পর্যবেক্ষণে রাখার পর গবেষকেরা ঋতুস্রাবের সময় পরিবর্তন নিয়ে অনেকটা নিশ্চিত হয়েছেন। এমনকি তাঁরা এটাও জানিয়েছেন অতিরিক্ত মানসিক চাপে পড়া মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাব যেমন বেড়েছে তেমনই তাঁদের পিরিয়ডের সময়ও দীর্ঘায়ত হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026