Health

করোনায় মৃত্যুর প্রশ্নে আমূল বদলে গেল সিগারেট নিয়ে ধারনা

যাঁরা সিগারেট খেতে অভ্যস্ত তাঁদের ক্ষেত্রে করোনায় মৃত্যুর সম্ভাবনা কতটা? কতটাই বা হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা? এর উত্তর আমূল পাল্টে গেল ১ বছরের ব্যবধানে।

করোনা তখন তার প্রাথমিক পর্যায়ে। ২০২০ সালের প্রথম দিক। বিভিন্ন দেশে শুরু হয়েছে লকডাউন। বিজ্ঞানীরা উঠেপড়ে লেগেছেন করোনাকে চিনতে।

সেই সময় গবেষকদের একাংশের দাবি বিজ্ঞানীদেরও বিভ্রান্তিকর বলে মনে হয়েছিল। তাঁরাও কিছুটা হতবাক হন। তখন বলা হয় সিগারেট যাঁরা খেতে অভ্যস্ত তাঁদের করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বা করোনার জেরে মৃত্যুর সম্ভাবনা, যাঁরা ধূমপায়ী নন তাঁদের চেয়ে কম।

সারা বিশ্বের ধূমপায়ীরা এই তত্ত্ব সামনে আসার পর বেজায় খুশি হয়ে পড়েন। এমনকি অনেকের ধারনা হয় ধূমপান করলে করোনা গলায় বাসাই বাঁধতে পারবেনা!

সেই তত্ত্ব কিন্তু দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ কেন বিজ্ঞানীদেরও মনে চেপে বসেছিল। কিন্তু গবেষণা থামেনি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সিগারেট খাওয়ার সঙ্গে করোনার সম্পর্ক নিয়ে দীর্ঘ গবেষণার পর এবার কিন্তু একদম উল্টো ধারনা দিল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গবেষকদের আগের তত্ত্বকে নস্যাৎ করে জানিয়ে দিয়েছেন সিগারেট পান করতে যাঁরা অভ্যস্ত তাঁদের করোনা হলে হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। মৃত্যুর সম্ভাবনাও সাধারণ মানুষের থেকে ৮০ শতাংশ বেশি।

অর্থাৎ ধূমপায়ীদের করোনা হলে তা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাওয়া এবং করোনা থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ বেশি।

যা কার্যত ২০২০-তে পেশ হওয়া তত্ত্বকে সম্পূর্ণ উল্টে দিল। এই গবেষণার ফল সামনে আসার পর এবার কিন্তু যাঁরা ধূমপায়ী তাঁদের সতর্ক হওয়ার সময় এসেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026