Health

চিন্তা বাড়িয়ে করোনার মতই ৩টি ভাইরাসের খোঁজ মিলল

চিন্তা বাড়ানোর মতই খোঁজ। প্রায় করোনা ভাইরাসের মত সংক্রামক ৩টি ভাইরাসের খোঁজ মিলল চিনের কাছের দেশে। যা একই রকম সংক্রামক।

বাদুড়ের দেহে মিলল করোনা ভাইরাসের প্রায় কাছাকাছি ৩টি ভাইরাস। যা নতুন করে আতঙ্ক তৈরি করার জন্য যথেষ্ট। বিজ্ঞানীরা দেখেছেন যত চেনা ভাইরাস বিশ্বে রয়েছে তার মধ্যে কোভিড-১৯ ভাইরাসের সঙ্গেই এই ৩টি ভাইরাসের মিল রয়েছে।

কোভিড-১৯-এর যে জেনেটিক কোড রয়েছে তার সঙ্গে প্রায় মিলে যাচ্ছে এই ভাইরাসগুলির জেনেটিক কোড। যে কারণেই তাদের করোনার কাছাকাছি ভাইরাস বলে মনে করা হচ্ছে।

ব্রিটেনের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডেভিড রবার্টসনের মতে, এই খোঁজ পাওয়া যাওয়া একাধারে চাঞ্চল্যকর এবং আতঙ্কের।

এ থেকে আরও একটি জিনিস হয়তো ফের একবার সামনে আসছে যে কোভিডকে যে প্রথমদিকে প্রকৃতি থেকে আসা একটি ভাইরাস বলা হচ্ছিল যা বাদুড়ের দেহে থাকে সে যুক্তি আরও কিছুটা জোর পেল।

এই ভাইরাসগুলিতে এমন কিছু উপাদান রয়েছে যা মানুষকে সংক্রমিত করতে পারে। উত্তর লাওসের একটি গুহায় হাজির হয়ে সেখানে বসবাস করা ৬৪৫টি বাদুড়ের থুতু, মল ও মূত্রের নমুনা সংগ্রহ করে গবেষকদের একটি দল। তারপর তা পরীক্ষা করা হয়। যা থেকে কোভিড-১৯-এর মতই ৩ ধরনের ভাইরাস পাওয়া যায়।

করোনা ভাইরাস গবেষণাগার থেকে ছড়িয়ে থাকতে পারে বলে যে তত্ত্ব সামনে আসছে তা উড়িয়ে দেওয়া না গেলেও এই খোঁজ কিন্তু ফের সেই করোনা ছড়ানোর প্রথম সম্ভাবনাকেই জোড়াল করল।

করোনা যখন ছড়াতে শুরু করে তখন মনে করা হয়েছিল যে এটি বাদুড় থেকে ছড়িয়েছে। সেই তত্ত্বকে আরও জোড়াল করল এই আবিষ্কার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026